আনন্দাশ্রু কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আনন্দেও কখনো কখনো মানুষের অশ্রু দেখা যায়। শক্তিশালী ইতিবাচক আবেগের ফলেই ব্যাপারটা ঘটে বলে বিজ্ঞানীরা মনে করেন। যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণায় বলা হয়েছে, অনেকে খুব খুশির মুহূর্তে কেঁদে ফেলেন। ওই কান্নার মাধ্যমে তাঁরা মাত্রাতিরিক্ত আবেগময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সমর্থ হন। ইয়েল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ওরিয়ানা অ্যারাগন বলছেন, তীব্র ইতিবাচক আবেগে তাড়িত হলে মানুষ কান্নার মতো প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আবেগের ভারসাম্য ফিরে পায়। যুদ্ধফেরত কয়েকজন স্বামীর সঙ্গে তাঁদের স্ত্রীর প্রথম সাক্ষাতেই যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় তা পর্যবেক্ষণ করেন গবেষকেরা। তাঁরা আরও দেখতে পান, যাঁরা ইতিবাচক সংবাদে নেতিবাচক প্রতিক্রিয়া দেখান, তাঁদের আবেগ যত প্রবলই হোক তা নিয়ন্ত্রণ করতে পারেন। আইএএনএস।