আনিসুল হকের পেজকে ফেসবুকের স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হকের পেজ
আনিসুল হকের পেজ

কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হকের ফেসবুক পেজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক।
আনিসুল হকের অফিশিয়াল ফেসবুক পেজ www.facebook.com/AnisulHoque71-কে গত বৃহস্পতিবার এ স্বীকৃতি দেয় ফেসবুক।সাধারণত ফেসবুক বিভিন্ন দেশের তারকা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রিয় ব্র্যান্ড এবং ব্যবসার পেজকে অফিশিয়াল হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। এ স্বীকৃতি প্রমাণ করে এটি তাঁর অফিশিয়াল ফেসবুক পেজ। স্বীকৃতি দেওয়া ফেসবুক পেজের পাশে নীল রঙের টিক চিহ্ন দেওয়া হয়, যা প্রমাণ করে পেজটি ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সংগীতশিল্পী তাহসান, পড়শী, অভিনয় শিল্পী হাসান মাসুদ, পড়শীর ব্যান্ডদল পড়শী এবং বর্ণমালা, বাংলাদেশ আওয়ামী লীগ, বিক্রয় ডটকম, আলোকচিত্রী জিএমবি আকাশের পেজ ফেসবুকের স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া গণমাধ্যম ও প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলোর ফেসবুক পেজও www.facebook.com/DailyProthomAlo এ স্বীকৃতি পেয়েছে।