আনোয়ারায় ইন্টারনেট মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় আইসিটি-রবি ইন্টারনেট মেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার আবদুল জলিল মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলায় সহায়তা করে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি। মেলার উদ্ধোধনীঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ ব্যাপারী, জ্যেষ্ঠ সহকারী সচিব আলাওল কবির, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজুমদারসহ অনেকে। মেলায় উপজেলার ১১টি ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্র, ৩৫টি মাধ্যমিক উচ্চবিদ্যালয়, কলেজের শিক্ষক ও দুটি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মেলায় ইন্টারনেট, ওয়েবসাইটসহ তথ্যপ্রযুক্তির নানা বিষয় নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়। —আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি