আনোয়ারায় ওয়েবসাইট ব্যবহার ও নিরাপত্তা প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা ও ইউনিয়নভিত্তিক ওয়েব পোর্টাল নির্মাণের জন্য ব্যবহারকারীর নিরাপত্তা ও ওয়েবসাইটের তথ্য উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১১ ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তারা অংশ নেন। সম্প্রতি দুই দিনের এ কর্মশালা শেষ হয়। উপজেলা মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমেদ। উদ্বোধনী দিনে হাতেকলমে প্রশিক্ষণ দেন ঝুমুর খাস্তগীর আর সমাপনী দিনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম আবদুল কাদের। দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তাদের হাতেকলমে ওয়েবপোর্টাল তৈরির কাজ শেখানো হয়। —আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি