আনোয়ারায় ডিজিটাল বাংলাদেশ নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় গত সপ্তাহে ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য ও অর্জন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এহছানে এলাহী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী, রেহেনা ফেরদৌস চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সুষমা সুলতানা, বিআরডিবির চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী, কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা দেলোয়ার হোসেন।সেমিনারে ডিজিটাল বাংলাদেশ গড়তে উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। —আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি