আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে আজ অনুষ্ঠিত হবে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় ৪৫টি দলকে দুটি স্তরে বিভক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ল্যাবে সকাল নয়টা থেকে প্রতিযোগিতা শুরু হবে। বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। —বিজ্ঞপ্তি