আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় সেরা বুয়েট
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত ‘ড্যাফোডিল প্রি-এসিএম ইন্টার-ইউনিভার্সিটি কম্পিউটার প্রোগ্রামিং কনটেস্ট-২০১১’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘বুয়েট এটারনিটা’ দল।এই দলের সদস্যরা হলেন নাজমুল হাসান রিয়াদ, মোহাম্মদ হাফিজ উদ্দিন ও প্রসেনজিৎ বড়ুয়া। প্রথম রানারআপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘পেলিড্রম’ দল (মো. মাকসুদ হোসেন, ফরহাদ আহমেদ ও বাকের মোহাম্মদ আনাস) এবংদ্বিতীয় রানারআপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির ‘ইলিউমিনেট’ দল (মো. মশিউর রহমান, মো. সোহেল হোসেন কবির ও মো. আবু ওবায়দা)। খবর বিজ্ঞপ্তি।গত শনিবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আফতাব-উল-ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান, প্রতিযোগিতার প্রধান বিচারক অধ্যাপক আবুল এল হক, প্রতিযোগিতার সহ-প্রধান বিচারক অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদসহ অনেকে। প্রতিযোগিতায় ৩৭টি বিশ্ববিদ্যালয়ের মোট ৬৪টি দল অংশ নেয়।