আন্তর্জাতিক ওয়াটার রকেট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের মহাকাশ সংস্থা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) ও ইন্দোনেশিয়ার মহাকাশ সংস্থার (লাপান) উদ্যোগে আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্পেস এজেন্সি ফোরামের (এপিআরএসএফ) (aprsaf.org) আন্তর্জাতিক ওয়াটার রকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাধ্যমে এই প্রতিযোগিতায় বাংলাদেশের স্কুল শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবে। শিক্ষার্থীদের বয়স হতে হবে ১২ থেকে ১৬। (জন্মতারিখ ২৮ নভেম্বর ১৯৯৮ থেকে ২৯ নভেম্বর ২০০৩-এর মধ্যে)। বাংলাদেশ থেকে চারজন শিক্ষার্থী এতে অংশ নিতে পারবে। ইন্দোনেশিয়ায় থাকা-খাওয়ার খরচ বহন করবে আয়োজকেরা। বালি যাতায়াতের বিমান খরচ নিজেদের বহন করতে হবে। আগ্রহীদের আগামীকাল ৮ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার বরাবর আবেদন করতে হবে। ই-মেইল: frsarker@yahoo. com।
বিজ্ঞপ্তি