আন্তর্জাতিক নারী দিবসে প্রযুক্তিতে নারীবিষয়ক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক সব প্রশিক্ষণে শতকরা ৩০ ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর আইসিটি টাওয়ারে ‘ইন্টারন্যাশনাল উইমেন ডে সেলিব্রেশন ২০১৭’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে উইমেন টেক মেকার্স বাংলাদেশ, প্রেনিউর ল্যাব এবং গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ঢাকা। সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সহসভাপতি ফারহানা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস বিভাগের প্রধান লাফিফা জামাল এবং গুগল ডেভেলপার গ্রুপের উপদেষ্টা আরিফ নিজামী।
উদ্বোধনী পর্বের পরে সম্মেলনে অংশগ্রহণকারী রুম্মান মোশারিফার হাতে ল্যাপটপ তুলে দিয়ে ‘টেক মেকার্সের সদস্যদের জন্য ল্যাপটপ’ কর্মসূচির ঘোষণা দেন জুনাইদ আহ্মেদ। বর্তমান প্রযুক্তি এবং নতুন ব্যবসায় উদ্যোগ (স্টার্টআপ) গ্রহণে নারীদের অংশগ্রহণবিষয়ক আলোচনা পর্ব পরিচালনা করেন উইমেন টেক মেকার্স বাংলাদেশের প্রধান রাখসান্দা রুখাম। পাশাপাশি উইমেন ডেভেলপমেন্ট নিয়ে প্যানেল আলোচনা, টেকটক, ক্যারিয়ার পরিকল্পনার ওপর অধিবেশন অনুষ্ঠিত হয় সম্মেলনে। বিজ্ঞপ্তি