আন্তর্জাতিক প্রতিযোগিতায় ড্যাফোডিলের শিক্ষার্থীদের সাফল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইন্টারন্যাশনাল আর্ট ক্রিয়েটিভিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক্সিবিশন’-এর দ্বিতীয় আসরে তিনটি বিভাগে পুরস্কার জিতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের প্রকল্প ‘অনির্বাণ: একটি বুদ্ধিমান রোবট’। ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি উবায়দা ইন্দোনেশিয়ায় ২০ ও ২১ জুলাই অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ডিআইইউর তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মাহমুদ রাব্বি এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. তৌফিকুল আলমের এই প্রকল্প দেখানো হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৮৫টি দল তাদের উদ্ভাবিত প্রকল্প নিয়ে এই প্রদর্শনীতে অংশ নেয়।
ছোট এবং হালকা ওজনের দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এমন স্পাই রোবট হলো অনির্বাণ। রোবটটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে তাপমাত্রা সংগ্রহ করতে পারে, দুর্গম এলাকার তথ্য পাঠাতে পারে।
বিজ্ঞপ্তি