আন্তর্জাতিক বাজারে এল রিভ চ্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন প্রতিষ্ঠানের তাৎক্ষণিক গ্রাহক সেবা নিশ্চিত করতে ‘রিভ চ্যাট’ নামের সফটওয়্যার পণ্য আন্তর্জাতিক বাজারে নিয়ে এসেছে বাংলাদেশি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ গ্রুপ। বিশ্ববাজারে সম্প্রতি ছাড়া হয়েছে ক্লাউড প্রযুক্তিভিত্তিক এই চ্যাটিং সফটওয়্যার।
রিভ চ্যাটে ‘ওয়েব আরটিসি’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ জন্য কোনো প্রতিষ্ঠান চাইলে চ্যাটের পাশাপাশি ওয়েব থেকেই ওয়েবসাইট যিনি দেখছেন তাঁর সঙ্গে বিনা মূল্যে ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করতে পারবে।
রিভের গ্রুপ সিইও এম রেজাউল হাসান বলেন, ‘অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানের ব্যবসা বাড়াতে রিভ চ্যাটে গ্রাহক ও সম্ভাব্য ক্রেতার সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য রিভ চ্যাটে ফেসবুক চ্যাট ইন্টিগ্রেশনসহ সর্বাধুনিক ওয়েবভিত্তিক যোগাযোগ–ব্যবস্থা ক্লিক টু কল, প্রো-অ্যাকটিভ চ্যাট, স্মার্ট কিউইং এবং কাস্টমার অ্যানালিটিকস।’ ওয়েবসাইট যিনি দেখছেন তিনি যেমন নিজ থেকে চ্যাট শুরু করতে পারবেন, তেমনি প্রতিষ্ঠানের এজেন্টও তাঁর ভৌগোলিক অবস্থানসহ অন্যান্য তথ্য দেখতে পাবেন এবং চাইলে তাঁকে চ্যাটের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন।
ওয়েবসাইটে রিভ চ্যাট সংযুক্তির আগে চাইলে ১৪ দিন বিনা মূল্যে সফটওয়্যারটি পরখ করে দেখা যাবে। বিস্তারিত www.revechat.com।
বিজ্ঞপ্তি