আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ব্লগফোরামের সহযোগিতায় জার্মানির সরকারি গণমাধ্যম ডয়েচে ভেলে আয়োজন করেছে আন্তর্জাতিক সেরা ব্লগ প্রতিযোগিতা। এবারের ব্লগ প্রতিযোগিতায় বিশ্বের প্রধান ১১টি ভাষার সঙ্গে বাংলা ভাষাকেও সংযুক্ত করা হয়েছে এবং এবার ‘জলবায়ু পরিবর্তন’কে বিশেষ বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বাংলা ভাষা ছাড়া ‘জলবায়ু পরিবর্তন’ শীর্ষক বিশেষ ক্যাটাগরিতে ‘বাংলাদেশ বাঁচলেই বিশ্ব বাঁচবে’ শীর্ষক একটি বাংলা ব্লগ সেরা ১১-তে মনোনীত হয়েছে এবং বর্তমানে এটি ইন্টারনেট ভোটে এক নম্বরে রয়েছে।ব্লগটির লেখক মো. মোস্তফা কামাল। ব্লগটিকে ভোট দেওয়া যাবে www.thebobs.com ঠিকানার ওয়েবসাইটে। ব্লগটির ঠিকানা www.sosbd.blogspot.com।—বিজ্ঞপ্তি