আন্তর্জাতিক সম্মেলনে প্রশংসিত এডুটিউব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত মাসে অনুষ্ঠিত এম এডুকেশন অ্যালায়েন্স সম্মেলন ২০১৬-এ প্রশংসিত হয়েছে বাংলাদেশি শিক্ষাবিষয়ক ওয়েব পোর্টাল এডুটিউব। সম্মেলনে ভিডিওভিত্তিক এডুটিউব উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা শারমিন মাহজাবিন। গতকাল বুধবার তিনি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে শিক্ষা এবং মোবাইল অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে এই সম্মেলনে। আমাদের উপস্থাপনা বেশ প্রশংসিত হয়েছে। এরপর কয়েকটি দাতব্য সংস্থা বাংলাদেশে কাজ করার আগ্রহ জানিয়েছে।’
এডুটিউববিডির মূল প্রতিষ্ঠান এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান প্রথম আলোকে এ অর্জন সম্পর্কে বলেন ‘তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের অর্জন এটাই প্রমাণ করে।