আন্দোলনের মুখে পেছালো সোপা, পিপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের মুখে অ্যান্টি-পাইরেসি বিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভোটাভুটি জন্য উত্থাপন থেকে পিছিয়ে এসেছে ডেমোক্রেটিক পার্টি। এর আগে মুক্ত ইন্টারনেটের দাবিতে বিশ্বসেরা বিভিন্ন ওয়েবসাইট তাদের সাইট একদিনের জন্য বন্ধ রেখেছিলো। স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট (সোপা) ও প্রটেক্ট আইপি অ্যাক্ট (পিপা) নামের দুই আইনের প্রতিবাদে সারা বিশ্বে আন্দোলনের মুখে এ বিলটি পাশের ব্যাপারে পিছিয়েছে ডেমোক্রেটিক পার্টির নেতারা। সিনেটে প্রস্তাবিত পিপা ও প্রতিনিধি পরিষদের প্রস্তাবিত সোপা নিয়ে আগামী ২৪ জানুয়ারি কংগ্রেসে ভোটাভুটি হওয়ার কথা ছিলো।এ প্রস্তাবটি উত্থাপিত হওয়ার পর পরেই এর প্রতিবাদে মুক্ত বিশ্বকোষউইকিপিডিয়া একদিন নিজেদের সাইট কালো করে রাখে। এছাড়া সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক, সার্চ ইঞ্জিন গুগলসহ বিশ্বের প্রায় ৫৮ জনপ্রিয় ওয়েবসাইট নিজেদের সাইটে প্রতিবাদ জানায়। ডেমক্রেটিক দলের হ্যারি রেইড জানান, ‘সাম্প্রতিক বেশ কিছু বিষয় দেখে আমরা পিপার ওপর ভোটাভুটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি জানান, এ আইন নিয়ে বিভিন্ন মহলে যে ধরনের আপত্তি আছে তা নিরসনের ব্যাপারে কার্যক্রম চলবে। এ বিষয়ে সমাঝোতা সম্ভব বলে দাবি করেন তিনি।উল্লেখ্য, কয়েকমাস ধরেই সোপা বিল নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে বিতর্ক চলছে। এ বিলটির পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়েছে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান। এ বিলটির মাধ্যমে যুক্তরাষ্ট্র ডিএনএস লেভেলে ওয়েবসাইট ব্লক করে দেয়াসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা যাবে। প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের হলিউড স্টুডিও এবং সংগীত শিল্পীরাও এই বিলের বিপক্ষে মত দিয়েছেন। —রয়টার্স ও সিএনএন অবলম্বনে নুরুন্নবী চৌধুরী