আপনার টাস্কফোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিককল্যাণ ও পেশাগত নিরাপত্তা, কর্মঘণ্টা, মাতৃত্বকালীন ছুটি, সাপ্তাহিক ছুটি, ন্যূনতম মজুরি নির্ধারণ, প্রভিডেন্ড ফান্ড চালু করা, ভবনের নিরাপত্তা, অগ্নি প্রতিরোধক ব্যবস্থাসহ নানা বিষয় খতিয়ে দেখে কর্মপরিকল্পনা নির্ধারণে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। আমাদের দেশে কথায় কথায় টাস্কফোর্স গঠন করা হয়। তবে সব টাস্কফোর্স খুব একটা কাজের হয় না। কাজের টাস্কফোর্স দেখতে এবার খেলতে পারেন মেডেল অব অনার ওয়ারফাইটার গেমটি।

মেডেল অব অনার ওয়ারফাইটারে গেমারকে ইউএস নেভি সিল বাহিনীর সদস্যদের নিয়ে গঠন করতে হবে মাকো নামের নতুন এক টাস্কফোর্স। এই টাস্কফোর্সের সদস্য স্টাম্প নামে এক মেরিন ও মেডেল অব অনার সিরিজের পুরোনো সঙ্গী প্রেচারকে নিয়ে এগিয়ে যেতে হবে গেমারকে। অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, নরওয়ে, পোল্যান্ড, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যেকোনো একটি দেশ নিয়ে খেলতে হবে। আগের গেমের নতুন কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এয়ার স্ট্রাইক। স্ট্রাইকের পর পুরো এলাকা ধুলায় আচ্ছন্ন করে ফেলা যাবে। গেমের শুরুতে টিউটোরিয়াল দেওয়া হয়েছে, যার ফলে নতুন গেমারদের গেমটি খেলতে কোনো সমস্যা হবে না। গেমে অনলাইন মাল্টিপ্লেয়ার মোড আছে, যা দিয়ে ইন্টারনেটে অন্যান্য গেমারের সঙ্গে খেলা যাবে। গেমে বিস্ফোরণ ও খেলার কৌশল বেশ প্রাণবন্ত করে তোলা হয়েছে। গেমের গ্রাফিকস এক কথায় অসাধারণ। ডাইরেক্ট এক্স১০ সমর্থিত গ্রাফিকস কার্ডে ফুল ডিটেইলসে গেমটি খেললে গেমের গ্রাফিকস প্রায় বাস্তব মনে হয়। গেমের শব্দ উন্নতমানের।

যা যা প্রয়োজন

অপারেটিং সিস্টেম: উইন্ডোজ সেভেন, এক্সপি

প্রসেসর: ইন্টেল কোর টু ডুয়ো ২.০ গিগাহার্টজ

ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটর

সিডি-রম ড্রাইভ: ৮ এক্স

র‌্যাম: ১ গিগাবাইট

২৫৬ মেগাবাইট মেমোরির পিক্সেল শেডার

ডাইরেক্ট এক্স: ৯.০

হার্ডডিস্ক: ২০ গিগাবাইট খালি জায়গা