আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী

কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ Aৎies ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
টেলিভিশনের পশুপাখি চ্যানেলগুলো আমার ভী-ভী-ভীষণ প্রিয়। বিশেষ করে প্রিয় পশু-জগতে মা ও সন্তানের আন্তসম্পর্ক এবং পারস্পরিক আচরণ। এর মতো ইন্টারেস্টিং ঘটনা অন্তত আমার কাছে আর নেই। যা-ই হোক প্রিয় মেষ, আপনি যে পশু তা কিন্তু বলছি না। বলছি না, আপনি ম্যা ম্যা-ব্যা ব্যা করে ডাকেন। শুধু এটুকু বলছি যে মায়ের সঙ্গে মেয়ে ও ছেলে মেষ জাতকের সম্পর্কটা এ সপ্তাহে একটি নতুন মাত্রায় উন্নীত হবে। (এবার মনে মনে হলেও মা বলে একবার ডেকে উঠুন!)
বৃষ Tauৎus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
জেয়াদা একগুঁয়েমি করবেন না। ওটা সব সময় ভালো রেজাল্ট এনে দেয় না। এ সপ্তাহটা একটু ‘ধইজ্জ সইজ্জ বইজ্জ’ বজায় রেখেই না হয় কাটিয়ে দিলেন। আখেরে এর খুব ভালো ফল পাবেন। যাঁদের মধ্যে প্রেমিক-প্রেমিকা অথবা দাম্পত্য ‘মনদস্যুতা’ চলছে, এ সপ্তাহে তাঁরা অমর কণ্ঠশিল্পী মাহমুদ-উন-নবীর গাওয়া সিনেমার সেই বিখ্যাত গানটি শুনে নিন। কামে দেবে। ‘প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে’... আমার কথাগুলো শুনেই বিছানায় লম্বা হয়ে পড়ে যাওয়ার কিছু নেই। একটি সপ্তাহে মাত্র সাতটি দিনের বেশি তো আর থাকে না। তাই না?
মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
মিথুন রাশির ৬০ শতাংশ এ সপ্তাহে দারুণ ব্যস্ত থাকবেন। এই ব্যস্ততার বেশির ভাগটাই ব্যয় হবে পজিটিভ কাজে। বাকিটা আকামের মধ্যে দিয়ে কাটবে। এতে ৪০ শতাংশ মিথুনের মন খারাপ হয়ে মুখ বেঁকে যাওয়ার কোনো কারণ দেখি না। সপ্তাহ শেষে বাঁকা মুখ সোজা হবে। আর ওই যে ৬০ শতাংশ—তাঁরা নানা সাফল্য হাতিয়ে বেড়াবেন।
কর্কট Canceৎ ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
সপ্তাহটিকে আমরা উপহার দিতে পারি কর্কট নারী-পুরুষের হাতে। এঁদের মধ্যে ব্যবসায়ী যাঁরা আছেন, তাঁদেরই দুশ্চিন্তা থাকবে একটু কম। প্রেমিক-প্রেমিকারা কিছুটা বিষণ্নতায় ভুগলেও ভুগতে পারেন। তবে, সপ্তাহান্তে এই বিষণ্নতার মেঘ কেটে যাবে বলেই আমার মনে হয়। কর্কটের প্রধান ক্ষমতা তাঁর কল্পনার বিশালতা। এরই বলে সে সফল শিল্পী এবং সফল ব্যবসায়ী হতে পারে। তাহলে দেখা যাচ্ছে, শিল্পী ও ব্যবসায়ী কর্কটের বগল বাজানোর সময় এসে গেছে।
সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>
১০০-তে ১০০! মার দিয়া কিল্লা-সিংহ রাশির এবার জয়জয়কার। যেদিকে ব্যাট হাঁকাবেন একটা করে ছক্কা। আশা করি মানেটা আর বুঝিয়ে বলতে হবে না। ভালো থাকুন, আনন্দে থাকুন।
কন্যা Viৎgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
এত মন খারাপ করার কিছু নেই। এটাও ভুলে গেলে চলবে না যে সময়টা এখন বসন্ত। বসন্তের একটা ইজ্জত আছে না। আপনি মন খারাপ করে থাকলে বসন্তেরও মন খারাপ হবে যে। কন্যা নারী-পুরুষ এ সপ্তাহে শত সমস্যায়ও অটল থাকবেন। ...বন্ধুকে বলুন; ভালো আছি ভালো থেকো, মোবাইল ফোনে মেসেজ লিখো।
তুলা Libৎa ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
তুলা এক দুর্জয় সংগ্রামী। খুব কম তুলাই বিপদের মুখে মাথা নিচু করে বসে থাকেন। চলতি সপ্তাহে একটা সমস্যার ঝড় তাঁর ওপরে আসবে—এটা ঠিক। আবার এটাও ঠিক, সপ্তাহের মাঝামাঝি এসেই আকাশ হঠাৎ করেই নীল হয়ে উঠবে। এ সপ্তাহে তুলা নারী-পুরুষের হাতে ও পকেটে আসবে দিল খুশি করা ওই জিনিস। এরপর তো আর কুচ বলনেকা নেহি হে। তবে কথা হলো, ওই সুসময়ে দয়া করে আমার কথাটা একবার মনে রাখবেন। আমি কিন্তু খুব অল্পেই সন্তুষ্ট।
বৃশ্চিক Scoৎpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >
মাথায় হাত দিয়ে কী ভাবছ দার্শনিক বৃশ্চিক? বলি, মতলবটা কী? না, ঠাট্টা করলাম। বৃশ্চিকের দূরে দেখার চোখ পৃথিবীখ্যাত। কাজেই বৃশ্চিক, এ সপ্তাহে আপনি যে পরিকল্পনা করবেন, ভবিষ্যতে তা লক্ষ্য ভেদ করবে।
ধনু Sagittaৎius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >
ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড—নোবেল জয়ী আর্নেস্ট হেমিংওয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসের একটি কথা। ধনুর হচ্ছে এই চরিত্র। বারবার মরবে, বারবার মৃত্যু থেকে জেগে উঠবে। প্রিয় ধনু এখন আপনার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর সময়।
মকর Capৎicoৎn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >
আমার তো মনে হয়, চলতি সপ্তাহে মকর তরুণ-তরুণীর বকর বকর একটু বাড়তির দিকেই চলে যাবে। এতে মাইন্ড ব্যাড করার কিছু নেই। বরং এ সময়ে আচমকা প্রেম-মোহাব্বতও বাড়তির দিকে চলে যেতে পারে। দু-চারটা আন্তযোগাযোগ সংঘর্ষ হয়েই যেতে পারে; এতেও মন খারাপ করার কিছুই নেই। তাহলে চলি, ভালো থেকো।
কুম্ভ Aquaৎius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
কুম্ভ রাজনীতিকদের এ সপ্তাহে বেশ ভালো খবর থাকবে বলেই আশা করছি। কুম্ভ রাশির অন্যরাও যে একেবারে গোল্লা পাবেন তা কিন্তু বলছি না। জয় হোক।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
দারুণ একটা সময়। মানুষের এত ভালোবাসা কোন ব্যাংকে রাখবেন আগেভাগে ঠিক করে রাখুন। তবে খাওয়া-দাওয়ার ব্যাপারে জারাসা হুঁশিয়ার থাকবেন। বিরিয়ানি নিশ্চয় দেওয়া হবে, সবটা খেয়ে ফেলবেন কি না সে আপনার ব্যাপার। আমি বলি, একটুখানি চেক দিন। লাভ হবে।

অসুস্থতার কারণে দীর্ঘদিন অনিয়মিত ছিলেন তিনি। লম্বা বিরতির পর এবারে আবারও লিখলেন কাওসার আহমেদ চৌধুরী। আমরা তাঁর সুস্বাস্থ্য কামনা করি-বি.স