আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী

কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ Aries
২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > এখন ২০১৪ আছে সংখ্যা ৭-এর ঘরে। ৭ ও ৩ হচ্ছে দুটি আধ্যাত্মিক সংখ্যা। মেষ হিসেবে আপনিও এখন এই আধ্যাত্মিকতার ঘোরে মজে থাকবেন। এর ফলে আপনার মধ্যে ক্ষমাগুণ জেগে উঠবে। শত্রুকেও সহজে ক্ষমা করে দিতে পারবেন। এই প্রশান্ত মন নিয়ে সপ্তাহটি কাটিয়ে দিন।
বৃষ Taurus
২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > চলতি সপ্তাহটি আমরা নিবেদন করতে পারি বৃষ সংগীতশিল্পীকে। বৃষ রাশির চালক গ্রহ হচ্ছে ভেনাস—প্রেমের দেবী। এই ভেনাসের বাস হচ্ছে বৃষ রাশির কণ্ঠ অঞ্চলে। তাহলে আমরা ধরে নিতে পারি, এ সপ্তাহে বৃষ কণ্ঠশিল্পী তাঁর কাজ দিয়ে সবাইকে চমৎকৃত করবেন।
মিথুন Gemini
২২ মে—২১ জুন। ভর # ৬ > প্রেম হব হব করেও হয়ে উঠছে না। তবে চিন্তা নেই, আগে না হলেও এখন তা হয়েই যাবে। হয়ে গেলে আমাকে একটা খবর দেবেন। আর না দিতে চাইলেও আমার আপত্তি নেই।
কর্কট Cancer
২২ জুন—২২ জুলাই। ভর # ২ > এ সপ্তাহে দুই নৌকায় পা দিতে যাবেন না। দিলে কিন্তু বিপদে পড়বেন এবং আমাকে দোষ দিতে পারবেন না। সপ্তাহের শেষ দিকে একটা গন্ডগোল পাকাতে পারেন। এতে ঘাবড়ালে চলবে না। উতরে যাবেন, মিয়া-বিবিরা।
সিংহ Leo
২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> সিংহের সামনে এ সপ্তাহে একটা বড় গর্জনের প্রয়োজন দাঁড়াবে। হুংকারেই প্রতিপক্ষ পালিয়ে যাবে। কাজেই, হুংকার করার জন্য তৈরি হোন।
কন্যা Virgo
২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > ভোরে ঘুম ভেঙে যদি কারও চোখে দুই ফোঁটা জল দেখা দেয়, তবে সেই জলের চেয়ে পবিত্র আর কিছু নেই। এটা শুনেই কন্যা রাশির জাতক-জাতিকা মোটেও মন খারাপ করবেন না। সারা সপ্তাহ আপনার অসাধারণ প্রশান্তির মধ্য দিয়ে কাটবে।
তুলা Libra
২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > আপনার যা হওয়ার তা হয়ে গেছে, নতুন করে আর কিছু হওয়ার নেই। এটাকে নেগেটিভ অর্থে ধরলে চলবে না। তার কারণ, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন বাকি থাকল এই সাত দিন। প্রচণ্ড ভালো কাটবে।
বৃশ্চিক Scorpion
২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > বিদেশযাত্রার ভাব দেখা যায়। সবার হয়তো নয়, তবে কারও কারও। এই কারোর মধ্যে আপনিও যে থাকবেন না—তা কে বলতে পারে।
ধনু Sagittarius
২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > তীব্র মাথাব্যথা হতে পারে, যেটা মাত্র দুটি গুল্লির ব্যাপার। কাজেই, বেপরোয়া ভাব নিয়ে চলুন। মনের মধ্যে ফুর্তি বজায় রাখুন।
মকর Capricorn
২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > মকর রাশির মধ্যে বিশেষ করে যাঁরা চাকরিতে নিয়োজিত আছেন, তাঁদের সময়টা অস্বস্তির মধ্যে কাটলেও স্বস্তি ফিরে আসার প্রবল সম্ভাবনা থাকবে। এবার মুচকি একটা হাসি দিন। এই তো চাই!
কুম্ভ Aquarius
২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > কুম্ভ রাশির অধীনে অনেক বড় নেতার সন্ধান আমরা পাই। জীবনের যে ক্ষেত্রেই থাকুন, আপনি নেতৃত্বের অবস্থানে থাকতে পারেন। চলতি সপ্তাহে আপনার নেতৃত্বগুণ বিকশিত হয়ে একটা ভালো পর্যায়ে উন্নীত হবে।
মীন Pisces
১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > টাকাপয়সা সাবধানে রাখবেন। মনটাও। আগামী সপ্তাহে যেসব কাজ আশার পথে, সেগুলো এখন গুছিয়ে নিন। পরে হয়তো আর সময় হবে না। ব্যস্ততায় কেটে যাবে।