আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী

মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
আপনি মেষ, কিন্তু বৃশ্চিক রাশির নারী-পুরুষের সঙ্গে এ সপ্তাহে আপনার হয়তো বড় রকমের একটা মতবিরোধ দেখা দেবে। কাজেই প্রিয় মেষ, চলতি সপ্তাহটা সতর্কতার সঙ্গে পথ চলুন।
বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
বৃষর চলতি সপ্তাহ যাবে অনেকটা মেষেরই মতন। তাই বলে হুবহু নয়। আপনার যদি আঙুলে পাথর পরার শখ থাকে, তাহলে আপনি একটা পান্না নিতে পারেন। অবশ্য পাথরের ওপর বলতে গেলে আমার বিন্দুমাত্র আস্থা নেই। যাঁরা পাথরের ওপর অতিমাত্রায় নির্ভরশীল, তাঁদের জন্যই কথাগুলি বলা।
মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
চলতি সপ্তাহে মিথুনের একটুখানি পা পিছলে যাবার ভয় আছে। আমার সতর্কবাণী অনুসরণ করলে আপনার লাভ কতটা হবে জানি না, কিছুটা তো হবেই।
কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
এটা আপনার অনেকটা জয়যাত্রারই সমান। হ্যাঁ, চলতি সপ্তাহে সব দিক থেকে আপনি বিজয় রথেই থাকবেন।
সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট।
ভর # ১> এ সপ্তাহটা আপনার একটু অন্য রকমভাবে কাটবে। আপনি আপনার বেশির ভাগ লক্ষ্যই ভেদ করতে ব্যর্থ হবেন। তবে আগেভাগে কিছু জানলে সে সম্পর্কে ব্যবস্থা নেওয়া যায়। কাজেই আপনি সমস্যা থেকে বের হয়ে যাবেন।
কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
চোর বিভিন্ন রকমের হয়ে থাকে। এর অন্যতম হচ্ছে মনচোর। তা, বোন অ্যান্ড ভাইয়েরা আমার, মন হারানোর ব্যাপারে সাবধানে থাকবেন। একবার হারিয়ে গেলে ওই মন ফিরে পাওয়া কঠিন। শুভ হোক আপনার।
তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
সাফল্যর চূড়া খুব তীক্ষ্ন হয়ে থাকে। ফলে ওখানে দাঁড়াতে হয় খুব সাবধানে। বিভিন্ন রাশির জাতক-জাতিকা এ সপ্তাহে আপনার প্রতিদ্বন্দ্বী হবেন। পর্বতশৃঙ্গ নিয়ে একটা ঠেলাঠেলি-মারামারি সিচুয়েশনের উদ্ভব হবে। প্রিয় তুলা, নিজের শক্তির ওপর আস্থা রাখুন ও সামনে চলুন।
বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >
চলতি সপ্তাহে বৃশ্চিক একাধিক লড়াইয়ে নামবেন এবং বেশির ভাগ ক্ষেত্রেই জয়ী হবেন। এর বেশি বোধ হয় বলার আর তেমন প্রয়োজন নেই। এ সপ্তাহে আপনার আর কিছু না হোক অন্তত টাকাপয়সা যে ভালোভাবে আসবে এইটুকু জোর দিয়ে বলা যায়।
ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >
এ সপ্তাহে আপনার বাইরে ঘুরে আসার প্রবল একটা ঝোঁক দেখা দেবে। তাহলে চেষ্টা করুন ঘুরে আসতে। এতে আমার তো কোনো আপত্তি নেই।
মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি।
ভর # ৩ > এ সপ্তাহে কোনো ব্যাপারে একটা দ্বিধা আপনার মনে কাজ করবে। এতে ঘাবড়াবেন না। যথাসময়ে দ্বিধাদ্বন্দ্ব চলে যাবে এবং আপনি মোটামুটি সাফল্যের দিকে এগিয়ে যাবেন। তা না হলে আমি তো আছি-ই।
কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
বিবাদে জড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা দেখা যায়। অবশ্য এতে আপনি খুব একটা ক্ষতিগ্রস্ত হবেন না। একটু সংগীত অপশনে চলে যান, ওখানেই আপনার নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
অনেকটা আরাম এবং স্বস্তির মধ্য দিয়েই কাটবে সপ্তাহটা। তর্কাতর্কিটা খুব অল্পই ঘটবে। শাস্তি যা পাবেন, তা যৎসামান্য। আশা করি আমার কথা শুনে আপনার বদনখানি মলিন হবে না।