আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী

কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
প্রিয় মেষ, আজকাল নতুন করে ডেঙ্গু (আসল উচ্চারণ ডেঙ্গি) আবার দেখা দিয়েছে। মশাবাহিত এই জ্বর আমাদের দেশে এখন প্রায় প্রতিবছরই আসছে। আপনি যথেষ্ট শিক্ষিত, আপনার এই রোগ হবে না। তবু একটা টোটকা বাতলাচ্ছি, সব রাশির জন্যই প্রযোজ্য: সরিষার তেল ও রসুন গরম করে হাতে-পায়ে মালিশ করে শোবেন। মশা আপনার গায়ে বসতেই পারবে না।
বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
সপ্তাহটা আপনার অন্তত শতকরা ৬০ ভাগ ভালো কাটবে। অবশিষ্ট ৪০ ভাগ নিয়ে ভাববেন না। গুরুতর খারাপ কিছু ঘটবে না। আনন্দে থাকুন। আপনার চারপাশের সবাইকেও আনন্দে রাখার চেষ্টা করুন।
মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
চলতি সপ্তাহে আপনি সংখ্যা ৬, ৯ ও ১-এর ঘরে থাকবেন। এই সংখ্যাগুলোর সমন্বিত প্রভাব থাকবে এ সপ্তাহে আপনার ওপর। অর্থাৎ, সংখ্যাগুলো এখন আপনার জন্য শুভ হবে। তাহলে আজাইরা ভাবনা বাদ দিয়ে নিজের কাজ শুরু করুন। হূদয়ঘটিত ব্যাপারে এ সপ্তাহে আপনি বেশ লাভবান হবেন। কেয়া বাত, কেয়া বাত!
কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
সৌভাগ্য ৫০: ৫০। কাজেই এ সপ্তাহে শুধু সৌভাগ্যের কথাই ভাবুন। ভাবুন সামনে আসা আনন্দজনক কাজগুলোর কথা। এই কাজের মধ্যে প্রধান হচ্ছে পুইসা কামানোর কাজ। যথেষ্টই কামাবেন। যদি একটু কমও হয়, ও নিয়ে বেশি ট্যাঁ-ফোঁ করবেন না। আপনার এই সাত দিনের চেয়ে আগামী সাত দিনই বেটার হবে মনে লয়।
সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>
আপনার নাতিদীর্ঘ ভ্রমণ আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। শুনেই লাফ মারবেন না। সব সিংহের ভ্রমণ হয়ে যাবে—এমন কথা কিন্তু বলিনি। টাকাপয়সা ভালোই থাকবে হাতে। ক্যালেন্ডারের দিকে তাকাবেন না। সঙ্গীর সঙ্গ উপভোগ্য হবে। শুধু রাগটা একটু সামলে চলবেন।
কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
সব মিলে এ সপ্তাহে আপনি থাকবেন সংখ্যা ৭, অর্থাৎ লাকি সেভেন-এর ঘরে। এর বিস্তারিত ব্যাখ্যা নিষ্প্রয়োজন। তবু বলি, এ সপ্তাহে আপনি খ্যাতির একটা ছোটখাটো চূড়ায় গিয়ে উঠবেন। এই চূড়া থেকে আপনি সহজে আর নামবেন না। এই ভবিষ্যদ্বাণী একটা প্রবল সম্ভাবনার ইঙ্গিত দেয়। তবু সম্ভাবনাটা কাজে লাগানো আপনার চেষ্টার ওপর নির্ভর করবে।
তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
মন্দ কাটবে না সপ্তাহটা। গরমের কথা যদি বলেন, সে তো সবারই জন্য এখন এক। অন্যান্য দিকে বলতে গেলে, ভ্রমণযোগ দেখা যায়। কেউ কেউ কোনো কারণে আপনাকে যদি এখন ভুল বোঝে, তাহলে আপনি তা নিয়ে সিরিয়াস হবেন না। নিজের মতো থাকুন।
বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >
কারও জীবনই কখনো ১০০ ভাগ ভালো কিংবা ১০০ ভাগই মন্দ হয় না। আসলে ১০০% বলে কিছু নেই। শতাংশের ভগ্নাংশ নিয়েই জীবন। তাহলে দেখা যাবে, চলতি সপ্তাহ আপনার জন্য মিশ্র ফল বয়ে আনবে। আমার বিশ্বাস, আপনি আনন্দের ভাগটাই বেশি পাবেন।
ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >
চলতি সপ্তাহে প্রায় সব ধনু জাতক-জাতিকাই সংখ্যা ৫-এর ঘরে থাকবেন। গ্রহের অবস্থান এবং সংখ্যার প্রভাব—দুয়ে মিলে চমৎকার কাটবে আপনার আজ এবং সপ্তাহের আগামী দিনগুলো। তাই যদি হয়, তাহলে আমাদের আগাম একটা ধন্যবাদ জানিয়ে দিন।
মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >
একটা খাড়া পাহাড়ের চড়াইয়ে উঠতে পারার মতো আনন্দের বিষয় আর নেই। লোকের বাহবাও পাওয়া যায়। আমি জানি, সাধারণত মকর হাততালির আশায় কোনো কাজ করেন না। তবু কঠিন একটা কাজ সম্পূর্ণ করতে পারা নিশ্চয় মনে তৃপ্তি এনে দেয়। প্রশংসা যা মেলে, তা ফিরিয়ে দেওয়ারই বা দরকার কিসে? তাহলে, প্রিয় মকর, খুশি মনে নিদ্রা যান।
কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
এ সপ্তাহে কুম্ভ থাকবেন পুরোপুরি তাঁর রাশির ভর, অর্থাৎ সংখ্যা ৯-এর ঘরে। এটা তাঁর জন্য অবশ্যই একটা পরিতৃপ্তির বিষয় হওয়া উচিত। অন্তত রাশিশাস্ত্র ও নিউমারলজি তো তা-ই বলে। শুনে কুম্ভর কুম্ভকর্ণ ঘুম ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ঘুম থেকে উঠেই তিনি কাজে লেগে যাবেন এবং কর্মজগৎ জয় করবেন।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
মীনকে এ সপ্তাহে খুব বেশি মিনমিন করতে হবে না। অর্থাৎ, কথাবার্তা তিনি বেশ জোরেশোরেই বলতে থাকবেন। এর ফলে আশপাশের আপন-পর সবার সঙ্গে তাঁর কমিউনিকেশনটা ঘটবে চমৎকার। আর কে না জানে, ভালো কমিউনিকেশন মানেই বড় ধরনের সাফল্য।...এবারের মেষ রাশির খোপটায় সবারই একবার চোখ বুলিয়ে নেওয়া দরকার মনে হয়।