আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরী
মেষAries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
চরিত্র অনুযায়ী মেষ একজন সাহসী নেতা। মেষ নারী ও পুরুষ অন্যদের পথ দেখান। চলতি সপ্তাহে প্রচুর মানুষ মেষের নির্দেশমতো কাজ করবেন এবং লাভবান হবেন। প্রিয় মেষ, আপনার আশপাশের মানুষের সমস্যা মন দিয়ে শুনুন।
বৃষTaurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
এখন আপনি আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার সুযোগ পাবেন। কাজেই, মন থেকে দুশ্চিন্তা সরিয়ে ফেলুন। মনে সাহস নিয়ে কাজকর্ম চালিয়ে যান।
মিথুনGemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
জোর করে কোনো কিছু পরিবর্তন করতে যাবেন না। জীবনের সবকিছু সহজভাবে গ্রহণ করুন। সপ্তাহ আপনার ভালো যাবে।
কর্কটCancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
সব কাজ সব সময় করে ফেলতেই হবে, এমন কোনো কথা নেই। মাঝেমধ্যে একটু থামলে ক্ষতি কী? চলতি সপ্তাহে নিজেকে যতটা সম্ভব বিশ্রাম দিন।
সিংহLeo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >
যাকে ভালোবাসেন, তাঁকে তা বুঝতে দিন। এ সপ্তাহে আপনার সামাজিক সম্পর্ক চমৎকার থাকবে।
কন্যাVirgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
এ সপ্তাহে দুটি বিষয়ে ব্যর্থ হলে আপনি ভিন্ন দুটি বিষয়ে জবরদস্ত সাফল্য পাবেন। লোকের সঙ্গে বিবাদে জড়াবেন না। গুরুজনের যত্ন নেবেন।
তুলাLibra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
শিশুরা অনেক সময় অনেক মজার কথা বলে। একটি শিশুকে জিজ্ঞেস করা হলো, এখানে তুমি একটা গরু এঁকেছ দেখতে পাচ্ছি। পাশে কার ছবি? শিশুটির জবাব, ‘ইনি গরুর চাকরি করেন।’ এতে বোঝা গেল, শিশুটি ‘রাখাল’ শব্দটির সঙ্গে পরিচিত নয়। প্রিয় তুলা, শিশুদের সমাজের সঙ্গে পুরোপুরি পরিচিত করে তুলুন।
বৃশ্চিকScorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >
বর্তমান সময়ের একটি ফিল্মি গানের কথা দেখলাম কাগজে লেখা, ও প্রিয়া ও প্রিয়া, (৪৮ বার) প্রিয়া জানেমন, ধামাকা ধুম ধুম (৩২ বার) ইত্যাদি। প্রিয় বৃশ্চিক, চলতি সপ্তাহ আপনার খুব ধুমধাম করেই কাটবে।
ধনুSagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >
ধনু যে অপরাজেয় রাশিশাস্ত্রে, সে কথা নানাভাবে বলা হয়েছে। নানা প্রতিকূল অবস্থা থেকে সে নিরাপদে তীরে উঠে আসে। প্রিয় ধনু, একটু ধৈর্য ধরুন, এ সপ্তাহটি আপনার পক্ষেই আসবে।
মকরCapricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি।
ভর # ৩ >
কিছু লোক আছেন, যাঁরা এমনিতে বেশ ধোপদুরস্ত কাপড়চোপড় পরেন, কিন্তু পায়ে ময়লা কাদামাখা একজোড়া স্যান্ডেল পরে ভটর ভটর করে ঘুরে বেড়ান। শুধু ব্যক্তিত্বের জোরেই হয়তো এঁরা মানুষের কাছে দাম পান। প্রিয় মকর, ভেবে দেখুন তো, আপনি কোন দলে?
কুম্ভAquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
পরিস্থিতি যেদিকেই যাক, আপনি মনে হয় এখন ভালোই থাকবেন।
মীনPisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
একটি শুভ সংবাদ আপনার জীবনের অনেক কিছুই পরিবর্তন করে দিতে পারে।