আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী

মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
একটি প্রাচীন শাস্ত্রে তিনটি সুন্দর কথা আছে: যাহা হইয়াছে, ভালোই হইয়াছে। যাহা হইতেছে, ভালো হইতেছে এবং যাহা হইবে, তাহাও ভালোই হইবে। যা ঘটে গেছে তার তো আর করার কিছু নেই। এই মুহূর্তে যা হচ্ছে, তা ভালো হচ্ছে মনে না করলে ভালো হবে কেমন করে? এদিকে ভবিষ্যৎ সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকলে আপনি অবশ্যই আপনার কাজে সফল হবেন। এ সপ্তাহে নতুন কাজ আরম্ভ হতে পারে। বলা বাহুল্য, এ কাজে আপনি বড় ধরনের সাফল্য পাবেন।
বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
জাতি হিসেবে বাঙালি অত্যন্ত অস্থির ও অধৈর্য। বাজার থেকে একটা মুরগি কিনে এনে সামনে দাঁড়িয়ে থাকে আর ভাবে, মুরগিটা ডিম পাড়তে এত দেরি করছে কেন! তাহলেই দেখুন, একটা কাজের জন্য যুক্তিসংগত একটা সময় ধার্য থাকে। ওই সময়টুকু অপেক্ষা করতে পারলে তবেই সুফল আসে। আপনাকেও বলি, এখন আপনার সুসময়, কিন্তু ধৈর্যহারা হলে চলবে না।
মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
মানুষে মানুষে কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে স্পষ্ট চিন্তা, স্পষ্ট ভাষা এবং স্পষ্ট উচ্চারণ—এই তিনটি জিনিস অত্যন্ত জরুরি। কমপক্ষে আপনার লিখিত বাক্য বোধগম্য হওয়া চাই। এ সপ্তাহে আপনি যদি কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ব্যর্থ হন, তাহলে বুঝবেন কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ ঘটেছে। তবে, আমার বিশ্বাস, ও রকম কোনো অঘটন ঘটবে না।
কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
চন্দ্রের প্রভাবে এ সপ্তাহে আপনি একটু বিষণ্নতায় ভুগতে পারেন। তবে এটা খুব হালকা এবং সাময়িক হবে। সামনে সাফল্য আছে। যে সময়টা বিষণ্ন অবস্থায় কাটে, সেই সময়টা সৃজনশীল ভাবনায় ব্যয় করুন। এভাবে আপনি আপনার আপাত-ক্ষতিকে লাভে রূপান্তরিত করতে পারবেন।
সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>
সপ্তাহ হবে ভালো ও মন্দের সংমিশ্রণ। শুরুতে যদি মেঘের ঘনঘটা দেখেন, তাহলে কাতর হয়ে পড়বেন না। আশা করি, সপ্তাহ শেষ হতে হতে আপনার অবস্থার উন্নতি ঘটবে।
কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
সপ্তাহটা আমরা নিবেদন করতে পারি কন্যা শিল্পী ও ব্যবসায়ীকে। এই দুটি ক্ষেত্রে নিয়োজিত নারী-পুরুষ এ সপ্তাহে দারুণ সাফল্য পাবেন বলেই আমার মনে হয়। শুধু খাওয়াদাওয়ার ব্যপারে একটু সতর্ক থাকবেন।
তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
তুলার গত সপ্তাহের সাফল্য অব্যাহত থাকবে। এমনকি হয়তো তুলা আগের সাফল্য অতিক্রম করে যাবেন। এতে তাঁর আশ্চর্য হওয়ার যেন কিছু না থাকে। দেহের নিম্নাংশে, অর্থাৎ পায়ের দিকে সামান্য ব্যথা হলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই।
বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >
সামান্য ঝামেলা আছে। তবে মঙ্গল, বুধবারের দিকে গিয়ে এই ঝামেলা মিটে যাবে। ভ্রমণ আছে। টাকাপয়সাও ভালোই উপার্জন হবে। কারও সঙ্গে তর্কে লিপ্ত হবেন না। ঝগড়া-বিবাদ ছাড়াই যদি সাফল্য আসে, তবে সেটাই তো ভালো। নএকটা ভালো বা মন্দের রেশ চট করে কমই মুছে যায়। তাহলে আপনার গত সপ্তাহের ভালোগুলো এ সপ্তাহেও টু বি কন্টিনিউড। ...এ সপ্তাহে আপনার কমপক্ষে তিনটি বড় ধরনের সাফল্য দেখতে পাই। আপনি ওপরের দিকে তাকিয়ে মেষ রাশিটা একবার পড়ে আসুন।
মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >
খ্যাতিযোগ দেখা যায়। এই খ্যাতি আপনাকে বহুদূর নিয়ে যেতে পারে। সঙ্গে আবার অর্থযোগও রয়েছে, যা আপনাকে সবদিক থেকেই তৃপ্ত করবে। অবিবাহিত মকর এ সপ্তাহে বিয়ের চিন্তা করতে পারেন। শুভ হোক।
কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
যেসব পেশায় নির্দিষ্ট পোশাক (ইউনিফর্ম) পরার রেওয়াজ রয়েছে, সেসব পেশায় নিয়োজিত নারী-পুরুষ চলতি সপ্তাহে নতুন ধরনের সাফল্য খুঁজে পাবেন। তবে, পয়সা খরচের ব্যাপারে তাঁদের একটু ধীর এবং সতর্ক হতে হবে।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
এ সপ্তাহে আপনার পারফরম্যান্স বারবার বিঘ্নিত হবে। আরব দেশে একটা প্রবাদ আছে, যার বাংলা করলে দাঁড়ায়: দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে কুকুরের ঘেউ শুনলেই যদি আপনি থমকে যান, তাহলে আপনার পথ আর কখনোই শেষ হবে না। ছোটখাটো সমস্যাকে উপেক্ষা করুন। এভাবে একসময় আপনি সাফল্যের দরজায় গিয়ে উপস্থিত হবেন।