আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী

মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
বাঙালির কোমলতা ও হিংস্রতা, শৌর্য ও কাপুরুষতা, উদারতা ও ক্ষুদ্রতা বিশেষভাবে আলোচিত। অর্থাৎ, আমরা বলতে পারি, বাঙালির চরিত্রে নেগেটিভ ও পজিটিভ বৈশিষ্ট্য—দুটোই প্রবল। প্রিয় মেষ, আপনি যেহেতু বাঙালি, সেহেতু আপনি এর বাইরে পড়বেন না। আমি বাঙালি, আমিও এর বাইরে নই। যা-ই হোক, চলতি সপ্তাহে কোনো একটা ব্যক্তিগত বিষয়ে আপনাকে কিছুটা চরমপন্থী হয়ে উঠতে দেখা যাবে। তবে, এর ফল খারাপ হবে বলে মনে হয় না।
বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
বৃষ রাশির চালক গ্রহ হচ্ছে শুক্র। এই গ্রহের প্রভাব থাকে বিশেষত বৃষ জাতক-জাতিকার কণ্ঠ অঞ্চলে। শুধু কণ্ঠমাধুর্য দ্বারা বৃষ জাতক-জাতিকা জীবনে অনেক সাফল্য পান। এভাবে এ সপ্তাহে তার কিছু ভালো সাফল্য আমরা দেখতে পাই। এ প্রসঙ্গে মনে পড়ল আজকালকার প্রেমের গান, যা তুই-তোকারিতে ছয়লাপ। প্রয়োগের কারণে কি না জানি না, এই তুই-তোকারি আমার মনে কোনো রোমান্টিক ভাবনা জাগায় না। কেমন যেন গালিগালাজ বলে মনে হয়। তরুণ বন্ধুরা এটা শুনে আমার ওপর যেন আবার খেপে যাবেন না।
মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
সমগ্র সৃষ্টিটাই এক সূত্রে বাঁধা। লক্ষ করলে দেখবেন, বৃক্ষ, পাখি ও জীবজন্তুর মধ্যে একটা না একটা দৃশ্যমান সাযুজ্য রয়েছে। চলতি সপ্তাহে নিজেকে যদি আপনি প্রকৃতির অংশ হিসেবে বিবেচনা করেন—তাহলে আপনার অনেক ব্যক্তিগত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
ভাষার ব্যাকরণ বলতে আমি সহজভাবে এই বুঝি যে ব্যাকরণ হচ্ছে একদল স্বীকৃত বিশেষজ্ঞের সর্বসম্মতিক্রমে গৃহীত তত্ত্ব। সবার সম্মতি নিয়েই যুগের প্রয়োজনে এই ব্যাকরণের অংশবিশেষ পরিবর্তিত হতে পারে। প্রিয় কর্কট, আপনি খুব ব্যাকরণ মেনে চলেন বলেই ওপরের কথাগুলো বলা হলো। এ সপ্তাহে যেকোনো নিয়ম আপনি পরিবর্তন করতে পারেন, তবে সেটা যুক্তিযুক্ত হওয়া চাই।
সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>
এ সপ্তাহে আপনার জন্য বিশেষ কিছু বলার নেই। তবে এটুকু মনে রাখলেই চলবে যে দেহের ওজন কোনোক্রমেই যেন না বাড়ে। এদিকটায় খেয়াল রাখবেন। যাদের দৈহিক ওজন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তারা ‘জিএম ডায়েট’ বা জেনারেল মোটরস ডায়েট পদ্ধতি অনুসরণ করতে পারেন। সাত দিনেই আপনার ওজন অনেকখানি কমে যাবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পদ্ধতিটি আপনি ইন্টারনেটে খোঁজ করলেই পাবেন।
কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
এ সপ্তাহে টাকাপয়সার কিছু ক্ষতি হলেও অন্যান্য অনেক দিকে আপনি এগিয়ে যাবেন। আর, টাকার ক্ষতিটা যে বিরাট কিছু হবে তা বলছি না। অতএব মনে আনন্দ বজায় রাখুন।
bকাউকে কোনো কথা দিয়েছেন কি না—সপ্তাহজুড়ে সেদিকে তীক্ষ দৃষ্টি রাখুন। তুলা জাতক-জাতিকা সাধারণত প্রতিশ্রুতি রক্ষায় দারুণ যত্নশীল। তবু একটা কথার হেরফের হয়ে গেলে তার নিজেরই মানসিক ক্ষতি হয়ে যেতে পারে।
বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >
চলতি সপ্তাহ আপনার কাটবে নতুনের চমক পেতে পেতে। ‘নতুন’ এবং ‘চমক’ এই দুটি শব্দই তো প্রচণ্ড সুখকর। এ সপ্তাহে আপনাকে যে অর্থকষ্টে পড়তে হবে না, এটুকু হলফ করে বলা যায়।
ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >
বাম্পার সপ্তাহ! যা কিছু ছোঁবেন, সোনা হয়ে যাবে। তাতে একটু খাদ না মেশালে তো আর খাঁটি সোনা হয় না। ওইটুকু খাদ আপনাকে মেশাতে হবে না। ওটা আপনা থেকেই এসে মিশবে।
মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >
মকর নারী-পুরুষের মধ্যে অনেক বীরকে আমরা খুঁজে পাই। তালিকা যথেষ্ট দীর্ঘ। আপনি শুধু মনে রাখুন, চলতি সপ্তাহে সাহসিকতাপূর্ণ কাজের জন্য আপনি পুরস্কৃত ও প্রশংসিত হবেন। এখন, বীর বললে আপনার চোখের সামনে যদি সত্যিকার একটি যুদ্ধক্ষেত্র ভেসে ওঠে—তাহলে সেটা হবে বোকামি। কর্মবীর বলেও একটা কথা আছে। এটুকু মনে রাখলেই চলবে।
কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
আপনি ওপরের ধনু রাশিটা একবার পড়ে আসুন। তবে, রাশিগত তফাত থাকার কারণে কুম্ভ হিসেবে আপনিও একটু ভিন্নভাবে সাফল্যের দেখা পাবেন। ধনু ও আপনার সাফল্যের ক্ষেত্র হবে ভিন্ন। এ সপ্তাহে আপনার ভ্রমণ হতে পারে।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
আপনার প্রায় সবকিছুই এ সপ্তাহে ভালো রয়েছে। তবে খেয়াল রাখবেন যাতে আপনার কোনো কথা কিংবা কাজে কেউ যেন কষ্ট না পায়। এ বিষয়ে সতর্ক থাকা আপনার নিজের স্বার্থেই প্রয়োজন। কেননা, কাউকে আঘাত দিলে আপনি হয়তো এর দ্বিগুণ আঘাত ফিরে পাবেন।