আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী

মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
আপনি যদি মনে করেন এখন আপনি একটা কঠিন সময় পার করছেন, তাহলে জানবেন, চলতি সপ্তাহে আপনার কঠিন কাজগুলো সহজ হয়ে আসবে। তবে, এখন থেকেই আগাম একটা আর্থিক পরিকল্পনা তৈরি করে রাখুন।
বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
কৌতূহল থেকে মানুষ নানা বিষয় পর্যালোচনার দিকে যায়। ইংরেজি চলচ্চিত্র দেখতে থাকলে আমি বুঝে যাই, ওই ছবির চিত্রনাট্যকার ব্রিটিশ কি না। কেননা, ইংরেজরা প্রধানত তাদের মঞ্চনাটকের জন্য বিখ্যাত। এসব নাটক মূলত সংলাপনির্ভর। চলচ্চিত্রের চিত্রনাট্য লিখতে গিয়েও তাদের প্রবণতা থাকে সংলাপ দিয়ে কাহিনি এগোনোর। প্রিয় বৃষ, চলতি সপ্তাহে কথা ও কাজ—দুটোই আপনাকে একসঙ্গে চালাতে হবে। অর্থাৎ, ডায়ালগ অ্যান্ড অ্যাকশন।
মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
বরাবরকার কাজ এবং কার্যপদ্ধতি থেকে এ সপ্তাহে আপনি খানিকটা সরে আসবেন। এতে আপনার লাভও হবে। কারও সঙ্গে যদি বিবাদ থেকে থাকে, তাহলে এখনই তা মিটিয়ে ফেলার সময়।
কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
আপনাদের অবস্থা কী জানি না, তবে বাংলাদেশের রেডিও-টিভিতে যেসব ইংরেজি সংবাদ প্রচারিত হয়, তা বুঝতে আমার প্রাণান্তকর চেষ্টা করতে হয়। কিন্তু বিদেশি চ্যানেলগুলোতে প্রচারিত সংবাদ বুঝতে আমার এতটুকুও কষ্ট হয় না। আমি ঢালাওভাবে এখানে সব ইংরেজি সংবাদপাঠকের কথা বলছি না। যা-ই হোক, প্রিয় কর্কট, এ সপ্তাহে যোগাযোগের ক্ষেত্রে আপনি নিজের ভাষাটাকে আরও একটু ঝালিয়ে নেবেন।
সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>
পুরোনো পদ্ধতি পাল্টে হঠাৎ করে নতুন কোনো দিকে যাবেন না। পুরোনো সহচর যারা আছে, তাদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন। এ সপ্তাহে আপনাকে বিশেষভাবে সঞ্চয়ী হয়ে উঠতে হবে। তা না হলে, ভবিষ্যতে হয়তো অসুবিধায় পড়তে হবে। সাধারণভাবে সপ্তাহটি আপনার জন্য শুভ।
কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
উর্দুতে একটি গজলের লাইন আছে এ রকম: ‘বরসাত মে জল্ রাহা হ্যাঁয় মেরা ঘর।’ এর মানে, বৃষ্টির মধ্যে আমার ঘর আগুনে পুড়ছে। প্রিয় কন্যা, এই কাব্যের গভীরতা অসাধারণ। তবে এর সঙ্গে আপনার সাপ্তাহিক জীবনের মিল যে থাকবেই, এমন কোনো কথা নেই। আপনি যথেষ্ট ভালো থাকবেন।
তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
কোনো রকম তর্কে লিপ্ত হলে আপনার স্বাভাবিক জীবন ব্যাহত হতে পারে। ব্যস, তর্ক করবেন না; তাহলেই তো মিটে গেল। এটুকু বাদ দিলে চলতি সপ্তাহে আপনার আর তেমন কোনো ঝুট-ঝামেলা নেই।
বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর।
ভর # ৭ >
সপ্তাহের শুরুতে সাপ্তাহিক জীবন একটু হোঁচট খেলেও বাকি দিনগুলো চমৎকার কাটবে। অনেক সাফল্য আপনি পাবেন। কাজেই আত্মবিশ্বাস ১০০ ভাগ বজায় রেখে এগিয়ে চলুন।
ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >
সপ্তাহ ভালো কাটবে। ছোটখাটো সমস্যাকে উপেক্ষা করুন। মন দিন বড় সমস্যাগুলোর দিকে। এই বড় সমস্যাও আপনি অতিক্রম করে যেতে পারবেন। এর জন্য আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করে দেখুন।
মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি।
ভর # ৩ >
আগামী অনেকটা সময় আপনার কাটবে সংগ্রাম ও সফলতায়। সংগ্রাম শুনে ঘাবড়াবেন না। আবার সাফল্যের খবর শুনেও অতিমাত্রায় উচ্ছ্বসিত হবেন না। সাফল্য এমনিতেই আসবে।
কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
সপ্তাহ একটু ‘চিপা-খাওয়া’ অবস্থার মধ্য দিয়ে কাটতে পারে। তবে সব কুম্ভের এই অবস্থা হবে, তা বলা যায় না। আনন্দের অনেক কিছুই এই সাত দিনে হাতে পাবেন।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
এ সপ্তাহে মীন অনেকটা স্পটলাইটের তলায় চলে আসবেন। তাহলে বোঝা যাচ্ছে, মীনকে সতর্ক পদক্ষেপে সামনে এগোতে হবে। কেননা, তিনি পুরোটা সপ্তাহ অন্যের দৃষ্টিসীমায় থাকবেন। ছোট্ট একটা ভুলও অন্যদের চোখে বড় হয়ে দেখা দিতে পারে।