আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী

মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
রাশির বিচারে মেষ এখন সংখ্যা ৭-এর ঘরে। এটা মেষের জন্য একটা সুসময়। এখন তাঁর পেশা ও ব্যক্তিজীবনে অনেক শুভ পরিবর্তন আসবে। এই পরিবর্তনের মুখে মেষকে অস্থিরতা পরিহার করতে হবে। সাপ্তাহিক মেষের জীবন সুন্দর হোক।
বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
বৃষ ব্যবসায়ীর জন্য চলতি সপ্তাহটি অত্যন্ত ভালো হওয়ার কথা। প্রেমিক-প্রেমিকা ও দম্পতিদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, যদি না তাঁরা নিজের হাতে তা নষ্ট করেন। অনেক বৃষ এ সপ্তাহে বিদেশের পথে পাড়ি দেবেন। মনে রাখতে হবে, রাশি তো আছেই—নিজের উদ্যোগ সব ক্ষেত্রেই মানুষের চালিকাশক্তি।
মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
মিথুন কবি ও শিল্পীরা এ সপ্তাহে ভালো ফল দেখাবেন। ক্রীড়াবিদেরাও বাদ যাবেন না। যেসব পেশায় বিশেষ ধরনের পোশাক পরতে হয়, সেসব পেশায় নিয়োজিত নারী ও পুরুষ খুব ভালো করবেন। তবে, টাকাপয়সা একটু বেশি খরচ হতে পারে। এদিকটায় তাঁদের নজর রাখতে হবে।
কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
একদিকে যেমন প্রচণ্ড ভালো, অন্যদিকে তেমনি কিছুটা খারাপ সপ্তাহ। আপনি এ ক্ষেত্রে আশাবাদী হবেন এবং ভালোটাই মাথায় রাখবেন। এর বেশি আর তেমন কিছু বলার নেই আমাদের।
সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>
সপ্তাহটা আপনার জন্য কঠিন হবে। চলতি সপ্তাহে আপনাকে একটু ধীরে চলতে হবে। কৌশল প্রয়োগ করুন এবং কর্মক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন। যার-তার কাছে মনের কথা প্রকাশ করে দেবেন না। এভাবে চললে আপনি সপ্তাহটা উতরে যাবেন।
কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
এ সপ্তাহের কন্যার বেশ বড় একটা প্রাপ্তি আছে। এ কারণেই এই সাত দিন কন্যাকে একটু সংযত হয়ে চলতে হবে। যেসব কন্যা রাজনীতিতে আছেন, তাঁদের জন্য কথাটি বিশেষভাবে প্রযোজ্য। ভ্রমণ সম্ভব।
তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
কোনো অবস্থায়ই মেজাজ গরম করবেন না। সহনশীল হোন। আপনি আপনার সাপ্তাহিক সংগ্রামে জয়ী হতে পারবেন। ব্যর্থতায় মুষড়ে পড়বেন না, সাফল্যে অতিরিক্ত উচ্ছ্বসিত হবেন না। এভাবেই কাটিয়ে দিন সপ্তাহটা।
বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >
বৃশ্চিকের জন্য সারা বছরটাই উল্লেখযোগ্য, চলতি সপ্তাহ তো বটেই। এ সপ্তাহটা তার কাছে পুরোনো কিছু ফিরে পাওয়ার সময়। ব্যবসায়ী বৃশ্চিক তাঁর পেশায় উন্নতি করবেন। অন্য পেশায় নিয়োজিত বৃশ্চিকও নানাভাবে লাভবান হবেন।
ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >
শুভচক্র চলছে ধনুর। তাই বলে আরামে বসে থাকলে হবে না। ভালোটা পেতে গেলে পরিশ্রম করতে হয়; সেই পরিশ্রম করার শক্তি তাঁর থাকবে। পরিশ্রম তাঁকে করতেও হবে।
মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >
সঙ্গী নির্বাচনে বেশি খুঁতখুঁতে না হওয়াই ভালো। যেটুকু সতর্ক না হলেই নয়, সেটুকু সতর্ক হোন। অন্যদিকে, পেশাজীবীরা যাতে নিজ কাজে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেন, সেই আহ্বানই করছি।
কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
নেতৃস্থানীয় কুম্ভ এক লাফে অনেকটা এগিয়ে যাবেন। তাঁর পথের বাধা অনেকটাই সরে যাবে। তবু কথাবার্তায় তাকে কৌশলী হতে হবে। কারও কান কথায় চলবেন না। নিজের ওপর আস্থা রাখুন।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
চলতি সপ্তাহে মীনকে বিশেষ কিছু বলার নেই। সুস্বাস্থ্য যাতে বজায় থাকে, সেদিকে নজর রাখুন। ভালো টাকা আসবে, আনন্দ আসবে।