আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী

কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
আপনার জীবন যেন আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো মেসি-নেইমারভিত্তিক না হয়ে যায়। অর্থাৎ জীবনে সাফল্য পাওয়ার জন্য আপনি বিশেষ কারও ওপর নির্ভরশীল যেন না হন। আপনি হবেন আত্মনির্ভরশীল। এটাই মেষ-এর চরিত্র। চলতি সপ্তাহটি আপনার জন্য যথেষ্ট শুভ হবে।
বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
আলোর দিকে ফিরে আসুন। এত ক্লান্ত, দুশ্চিন্তাগ্রস্ত হলে তো চলবে না। বৃষ-এর মধ্যে অনেক শক্তি আছে, এটা বৃষকে বুঝতে হবে। চলতি সপ্তাহে মানসিক শক্তি না হারিয়ে পরিস্থিতির সঙ্গে লড়াই করুন। আমরা জানি, এই লড়াইয়ে আপনি জয়ী হবেন।
মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
সপ্তাহটা কেমন যাবে সে বিষয়ে আপনার নিজের মনেই একটা ধারণা তৈরি হতে পারে। মন যা বলে, সে নির্দেশ মেনে চলুন। আপনার চিন্তার তেমন কোনো কারণ তো দেখি না। এ সপ্তাহে আপনার নতুন বন্ধু লাভের যোগ রয়েছে।
কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
সামান্য কিছু ব্যর্থতা ছাড়া সপ্তাহের প্রায় পুরোটাই আপনি সাফল্যের দেখা পাবেন। তা যদি হয়, তাহলে তো আমরা এখন আপনার কাছ থেকে আগাম একটা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখি।
সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>
আপনার এখন দুর্দান্ত একটা সময়। হেলাফেলা করে সময়টা নষ্ট করবেন না। যে কাজই করুন—খুব মন দিয়ে করুন। কারও সঙ্গে সংঘর্ষে যাবেন না। টাকাপয়সা সঞ্চয়ে মনোযোগী হোন। সঙ্গের লোকজনের প্রতি উদার ও ক্ষমাশীল হোন।
কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
একটা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। ‘সাময়িক’ শব্দটার দিকে নজর রাখুন। তা হলে আর মনে কোনো দুশ্চিন্তা জমা হতে পারবে না। দেখুন, জীবনটা হচ্ছে একটা ফুটবল ম্যাচের মতো, গতি হারিয়ে ফেললে হেরে যাওয়ার আশঙ্কা থাকে। কাজেই আপনি জীবন চলায় গতি হারাবেন না।
তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
আনন্দকে গ্রহণ করার মনোভাব বজায় রাখুন। আনন্দকে সবাই সমানভাবে গ্রহণ করতে জানে না। চলতি সপ্তাহটি আপনার জন্য অনেক আনন্দ ডেকে আনবে। আপনাকে তা উপলব্ধি করতে হবে। তাহলেই চলতি সাত দিন আপনার ভালো কাটবে।
বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >
জীবনে বেঁচে থাকার প্রধান লক্ষ্যই হচ্ছে নিজের এবং আশপাশের সবার আনন্দ। আপনি এ বিষয়ে যথেষ্ট সচেতন। তবু চলতি সপ্তাহে ওপরের কথাগুলো আরেকবার ভালোভাবে ভেবে দেখবেন। এই সাত দিন বেশির ভাগটাই আপনার জন্য শুভ।
ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >
লক্ষ করবেন, এ সপ্তাহে প্রত্যেককেই মনের জোর ধরে রাখার কথা বলা হয়েছে। এর মানে কিন্তু এই নয় যে সপ্তাহ সবারই সংকটের মধ্য দিয়ে কাটবে। আপনাকেও বলছি, হাসিমুখে থাকুন। আশা করার মতো অনেক কিছুই রয়েছে।
মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >
ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। আপনার এখন সাফল্যের সময়। সাফল্য ব্যাপারটি থাকে সবার শীর্ষে। শীর্ষে উঠতে গেলে একটু কষ্ট তো করতেই হয়। আপনাকেও ওইটুকু কষ্ট করতে হবে।
কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
আপনি যদিও ভাবছেন বর্তমান অবস্থা থেকে উঠে আসা আপনার জন্য মুশকিল, তবু আমরা বলছি নিশ্চয় আপনার সংকট কেটে যাবে। বিশ্বাস রাখুন। সামনের দিকে তাকান।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
মীন রাশির মধ্যে যাঁরা সৃজনশীল কাজে নিয়োজিত, তাঁদের এখন খুব ব্যস্ত সময় কাটবে। একটু ধৈর্য ধরলেই তাঁরা বর্তমান এবং ভবিষ্যৎ সপ্তাহগুলো খুব ভালোভাবে কাটাতে পারবেন।