আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
ভ্রমণ ক্লান্তিকর অথচ এই ভ্রমণই আবার আমাদের ক্লান্তি দূর করে। তবে এখানে আমরা আনন্দ ভ্রমণের কথা বলছি। এদিকে দেখুন, আমরা জায়গায় দাঁড়িয়েও কিন্তু ঘুরতে পারি সহস্র মাইল পথ। প্রিয় মেষ, চলতি সপ্তাহে আপনার এই দুই ধরনেরই ভ্রমণ হবে। বিশ্বাস করুন!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
এ সপ্তাহে আপনার একটু সেলফ-সেন্টার্ড বা আত্মকেন্দ্রিক হওয়াটাই ভালো। সেলফিশ বা স্বার্থপর হতে বলছি না কিন্তু। বোঝেন তো, দুটি ব্যাপার একেবারেই ভিন্ন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
আপনার মস্তিষ্ক চলে যুধিষ্ঠিরের উত্তরের মতো (চিন্তা বাড়ে তৃণের চেয়েও দ্রুতগতিতে)। এ সপ্তাহে আপনি চিন্তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন।
কর্কট ২২জুন-২২ জুলাই। ভর # ২
প্রিয় কর্কট, আপনার কল্পনা এ সপ্তাহে পাবে মেসি-ম্যারাডোনা, পেলে (ব্রাজিলীয় ভাষায় উচ্চারণ পেহ্লেহ্)-নেইমারের পায়ের, সেকেন্ডে হাজার কিলোমিটার গতি। আপনি পাবেন রাজকীয় সম্মান অ্যান্ড তার সঙ্গে আর যা যা পাওয়া যায় তার প্রায় বড় একটা ভাগ। আশা করি বুঝে গেছেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সপ্তাহটিকে উৎসর্গ করা যায় বিশেষ করে সিং কিং কিং তং তং অ্যান্ড পুং নাং (সিংহ কিশোর-কিশোরী তরুণ-তরুণী অ্যান্ড পুরুষ-নারী)দের। তাহলে তোমাদেরই হউক জয়!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আমি রাশিফল লিখি বলে অন্য আর কিছু করার অধিকার আমার নেই? বলে কী! পিং কং মানে প্রিয় কন্যা, চলতি সপ্তাহে আপনি নিজ নিত্যকার মূল কাজের বাইরেও একটা কিছু করে সবাইকে একদম নয়, দুইদম মুগ্ধ করে দেবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
তুলা—মন কেবলই কি নিজের কাছে ফিরতে চায়? মনকে বলুন, আয় আয় আয়!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
গর্ত থেকে কোনোমতে বার হতে পারলে হঠাৎ যেমন মুক্তির ঠান্ডা হাওয়া চোখমুখে ঝাপটা মারে, এ সপ্তাহে আপনারা তেমনই একটা আরাম পাবেন গো মিয়া-বিবিরা! তখন তো আমার কথাটা আর মনে থাকবে না আমি জানি।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আমি আপনার রাশি লেখক। আমার ফেস অর্থাৎ চুল, দাড়ি, টুপি, চশমা ছাড়া ফেসবুক বলে কিছু নেই। কাজেই কে কী স্ট্যাটাস দেয়, ট্যাগ করে সেসবের আমি কিছুই জানি না। এক্কেবারে ইমানদারি কথা! তাহলে পাঠক, আপনি কোথায় কী দেখেন না-দেখেন, আমাকে সেসব বলতে আসবেন না। আমি শুধু আপনার এই ছুটির দিনের রাশি লেখক। ধনু, চমৎকার কাটবে চলতি সপ্তাহ!
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর ৩
এ সপ্তাহে আপনার বকর-বকরটা আবার একটু বাড়তে পারে। এ নিয়ে চিন্তার কী আছে? যা যাবে অন্যদের কানের ওপর দিয়ে যাবে। তবে আমার বিশ্বাস, আপনাকে ভুল কেউ বুঝবে না। হলো তো?
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর ৯
আপনি একটু চিপা-খাওয়া অবস্থার মধ্য দিয়ে সপ্তাহটা যাপন করবেন বলে মোর মনে লয়। তবে, সপ্তাহের শেষ দিকে গিয়ে আপনি প্রায় সম্পূর্ণ চিপামুক্ত অবস্থায় হাসিমুখে দিন গুজরান করবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর ৩
আমার ওপর রেগে যাবেন না। রাশিশাস্ত্র যা বলে তার সঙ্গে সিক্সথ সেন্স মিলিয়ে আমি সবারই রাশিফল লিখি। রেগে যাবেন না এই জন্য বললাম যে এ সপ্তাহে আপনার প্রতি আমার তেমন কিছু বলার নেই। তবে বিশ্বাস রাখি, আপনি খুব ভালো থাকবেন।


আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।