আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরী

মেষAries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >

এ সপ্তাহে আপনাকে প্রবল তর্ক-বিতর্ক ও আলোচনার মধ্য দিয়ে যেতে হবে। তাই বলে যে এর ফলাফল সব সময় আপনাকে বিব্রত করবে, এমন নয়। বরং প্রায়ই আপনার যুক্তিটাই গৃহীত হতে দেখা যাবে। তা সত্ত্বেও নিজের অভিমত প্রতিষ্ঠায় বেশি জবরদস্তি প্রয়োগ না করাটাই বোধ হয় আপনার পক্ষে ভালো হবে।

বৃষTaurus ২১ এপ্রিল—২১ মে।  ভর # ১ >

স্কুলে ছাত্রকালে শিক্ষক একবার জিজ্ঞেস করেছিলেন—‘বল তো, “ছেলেধরা” শব্দের ইংরেজি কী?’ আমাদের স্মার্ট বন্ধু সন্তোষ লাফিয়ে উঠে বলল—‘আজ্ঞে, “বয় ক্যাচার”, স্যার।’ স্যার রাগ চেপে বললেন—‘এবার বল তাহলে ‘পড়া ধরা’র ইংরেজি কী হবে?’ সন্তোষের আত্মবিশ্বাসী উত্তর ‘আজ্ঞে, ওটা হবে “রিডিং ক্যাচিং”, স্যার।’ বলা বাহুল্য, এই ঐতিহাসিক ঘটনার পর দুদিন সন্তোষ আর স্কুলে আসতে পারেনি।...ডিয়ার বৃষ, এ সপ্তাহে কী বলছেন, কাকে বলছেন, কেন বলছেন, কোথা থেকে বলছেন—সব ভেবে নিয়ে কথাবার্তা বলবেন এবং ভালো থাকবেন।

মিথুনGemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >

আপসেট হওয়ার কোনো কারণ দেখি না। মনের ভারসাম্য বজায় রাখুন। সমস্যা পার হয়ে খুব জলদি আপনি আপনার কাছের লক্ষ্যে পৌঁছে যাবেন।...প্রতিপক্ষের সঙ্গে স্বাভাবিক আচরণ করুণ। আপনার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

কর্কটCancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >

এই কর্কটীয় সপ্তাহটি নিবেদন করা যাক প্রধানত ব্যবসায়ী, শিল্পী, ক্রীড়াবিদ প্রমুখের জন্য। কেয়া আর বলে গা বোন অ্যান্ড ভাই, সামনে আপনাদের চমৎকার একখানা সপ্তাহ দেখতে পাই!

সিংহLeo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >

সামনে বাধা দেখলে এক থাবড়া দিয়ে মাটিতে ফেলে দিন। বাকিটা সামলানোর জন্য আমিই তো আছি।

কন্যাVirgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর।  ভর # ২ >

একই অঙ্গে বহু রূপ ধারণ করার পর মানুষের নিজস্ব একটা রূপ লোকের চোখে ধরা পড়েই। এই সত্য সামনে রেখে পথ চলুন। এ সপ্তাহে পথটা আপনার তত মসৃণ যায়গা বলে আমার মনে নাহি হোতা হ্যায়। ফিরভি, ঘাবড়াও মাত।

তুলাLibra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >

তুলা নাকি যত ধুনা হয়, তত তার শক্তি বাড়ে। যা-ই হোক, এ সপ্তাহটি তুলার শক্তি বৃদ্ধির সাত দিন।

বৃশ্চিকScorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >

আগে থেকে সামাল না দিলে এ সপ্তাহে আপনি কিছু বাজে খরচের মুখে পড়তে পারেন। এই পড়াটা কত উঁচু থেকে পড়বেন, তার ওপর ডিপেন্ড করে খরচটা কত হতে পারে। এনিওয়ে, টেক কেয়ার।

ধনুSagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >

নিজেকে যে শাস্তি দিতে পারে এবং নিজের শাস্তিটা যে মেনে নিতে পারে, সে খুব শক্তিশালী, এতে সন্দেহ নেই। কিন্তু সে যে চারদিকে নালিশ জানিয়ে বেড়াতে পারে না—এটাই তার দুর্বলতা কিংবা ব্যর্থতা।...যা-ই হোক, ‘যেভাবে দিন যাচ্ছে বয়ে, যাক না...।’

মকরCapricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >

আলোকের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো...

কুম্ভAquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >

তেল দিয়ে হলেও মাথা ঠান্ডা রাখার ব্যবস্থা করুন।

মীনPisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >

‘যাহা হইয়াছে, ভালোই হইয়াছে’—এই কথাটি মনে রাখুন।