আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >

আমার গৃহকর্মী একটি শালিক পাখির ছানা কুড়িয়ে এনেছিল। আজ সকালে বাচ্চাটির মা এসে তাকে আকাশে উড়িয়ে নিয়ে গেছে। আমরা পাখিটির নাম দিয়েছিলাম আকাশ। আকাশ উড়ে গেলে আমরা দুঃখ পেয়েছি, খুশিও হয়েছি। প্রিয় মেষ, এ সপ্তাহ আপনার কাটবে ব্যথায় ও আনন্দে।

বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে।  ভর # ১ >

নির্বাচন! ইলেকশন! কী আশ্চর্য ছন্দের মিল। এসেই গেছে। এখন শুধু নেমে যাওয়ার বাকি। বাকি শুধু নেমে পড়া। প্রিয় বৃষ এ সপ্তাহে ব্যক্তিজীবনে আপনাকে অনেক প্রতিযোগিতা করতে হবে।

কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >

ব্যক্তিগত জীবনে আপনি একজন পরিবর্তনবাদী। এ সপ্তাহেও আপনি চেষ্টার দ্বারা আপনার নিজের অবস্থার পরিবর্তন ঘটাবেন।

কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >

মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে—এ সপ্তাহে এই হবে আপনার জীবনের দৈনন্দিন থিম।

সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >

সপ্তাহের মাঝামাঝি গিয়ে এক দিন একটুখানি চিপা খেতে পারেন। তা বাদে সপ্তাহ আপনার ভালোই কাটবে।

কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর।  ভর # ২ >

এ সপ্তাহে আনন্দের বন্যা এসে আপনার সব কান্না ধুয়ে    নিয়ে যাবে।

তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >

আপনার কাজের পরিধি বৃদ্ধি পাবে। প্রচুর সাফল্যের জন্য তৈরি থাকুন। ভ্রমণ আছে।

বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >

স্লোও ডাউন মাই ব্রাদারস অ্যান্ড সিস্টারস! এত কাজ মোটেও দরকার নেই। বিশ্রাম নিন, ফুর্তিফার্তা করুন।

ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >

লাগে রহ ধনু ভাই, কাম-কাজ ছাড়া উপায় নাই!

মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >

এই গানটা শোনেননি? ‘পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায়/খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর।’ এই হবে আপনার সাপ্তাহিক কারবার।

কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >

এ সপ্তাহে আপনি কোনো বাধাকেই মানবেন না বলে মনে লয়, বিশেষত প্রেম-ভালোবাসার ক্ষেত্রে।

মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >

তিন সত্যি করে বলছি, মীন-এর চলতি সাতটি দিন খুব চমৎকার যাবে।