আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। —কাওসার আহমেদ চৌধুরী
মেষAries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
মেষের একগুঁয়েমি মাঝেমধ্যে অন্যদের মুশকিলে ফেলে দেয়। প্রিয় মেষ, অনুরোধ, এই সপ্তাহে অতিরিক্ত একগুঁয়েমি করতে যাবেন না।
বৃষTaurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
বৃষ রাশির মধ্যে যাঁরা ব্যবসায়ী, তাঁদের এখন বোম ফাটাফাটি কারবার হওয়ার কথা। কথাটা মনে রেখেই সপ্তাহ শুরু করুন।
মিথুনGemini ২২ মে—২১ জুন।
ভর # ৬ > সপ্তাহ খুব একটা সুবিধার যাবে বলে মনে হয় না। মাঝেমধ্যেই চিপা খাবেন; তবে ঘাবড়ানোর মতো কিছু না।
কর্কটCancer ২২ জুন—২২ জুলাই।
ভর # ২ > এই সপ্তাহে বেশি কটকট করলে ফটফট করে ভালো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। কাজেই সাবধান!
সিংহLeo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >
সরি ভাই, সিংহের ব্যাপারে তেমন ভালো কিছু এই সপ্তাহে লিখতে পারছি না। তবে খুব খারাপ যে কিছু একটা হবে, তা-ও নয়। এবার খুশি তো?
কন্যাVirgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর।
ভর # ২ > একটু ভুলের জন্য সারা সপ্তাহ হয়তো কাঁদতে হতে পারে। কাজেই একটু বুঝে নেবেন, কেমন?
তুলাLibra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর।
ভর # ২ > অনেক ফুলের সমারোহে উজ্জ্বল হয়ে উঠবে আপনার সপ্তাহ।
বৃশ্চিকScorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর।
ভর # ৭ > একটু বিষণ্নতা আসতে পারে; তবে হাওয়ায় তা উড়িয়ে নেবে।
ধনুSagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর।
ভর # ৯ > দৈহিক ও মানসিক কষ্ট একটু হবে; তবে ও কিছু নয়। সয়ে যাবে।
মকরCapricorn
২২ ডিসেম্বর—২০ জানুয়ারি।
ভর # ৩ > এই সপ্তাহে মকরের বেশি বকরবকর করাটা বোধ হয় উচিত হবে না।
কুম্ভAquarius
২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি।
ভর # ৯ > লটারি জিতে যেতে পারেন; তবে সবাই নয়।
মীনPisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ।
ভর # ৩ > সপ্তাহটি আমরা নিবেদন করছি মীনের উদ্দেশে। অর্থাত্, মীনই পাবে সাপ্তাহিক শ্রেষ্ঠ পুরস্কার।