আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
—কাওসার আহমেদ চৌধুরী

মেষAries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
মহৎ ব্যক্তিকে যারা চিনতে পারে এবং স্বীকৃতি জানায়, তারাও কি আসলে মহৎ নয়? এ সপ্তাহে মেষ নিজে মহৎ হিসেবে চিহ্নিত হবেন এবং অন্য মহৎ ব্যক্তিকে স্বীকৃতি জানাবেন।

বৃষTaurus ২১ এপ্রিল—২১ মে।  ভর # ১ >
চলতি সপ্তাহে আপনার মধ্যে একটা মন্দাভাব দেখা দিতে পারে, এতে দমে যাবেন না। সপ্তাহ আপনার শুভ।

মিথুনGemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >

মিথুন খুব স্মার্ট রাশি। এ কথা শুনে চলতি সপ্তাহে বেশি স্মার্টনেস ফলানো ঠিক হবে না। আমার ইঙ্গিতটা বুঝতে পেরেছেন তো?

কর্কটCancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >

এ সপ্তাহে কর্কট সবার সামনে উজ্জ্বল হয়ে উঠবেন। কোনো রকম বিষণ্নতাকে প্রশ্রয় দেবেন না।

সিংহLeo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >

হাতে চুড়ি পরা একটা ফ্যাশন, চুড়ি না পরাটাও একটা ফ্যাশন। সিংহ রাশির নারী-পুরুষ খুব ফ্যাশনসচেতন। এ সপ্তাহে লোকে তাদের ফ্যাশন লক্ষ করবে।

কন্যাVirgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর।  ভর # ২ >

আপনার জন্য এ সপ্তাহে অনেক সুখবর আছে। বিস্তারিত না-ই বা বললাম।

তুলাLibra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >

তোষামোদকারীকে চোখে চোখে রাখুন। এদের মধ্যেই রয়েছে আপনার প্রধান শত্রু।

বৃশ্চিকScorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর।

ভর # ৭ > বিশেষ বিশেষ কারণে আনন্দের জোয়ার এসে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। এর চেয়ে বেশি ভালো খবর আর কী হতে পারে?

ধনুSagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর।

ভর # ৯ > একটা রবীন্দ্রসংগীতের সঙ্গে আপনার সাপ্তাহিক মনোভাব মেলানো যায়: ‘তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার...’

মকরCapricorn

২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >

এ সপ্তাহে আপনার চিন্তা করার কিছু নেই। মনে প্রশান্তি নিয়ে কাজ করুন, সপ্তাহ ভালো যাবে।

কুম্ভAquarius

২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >

এখন থেকেই সঞ্চয়ী হতে শিখুন, তাহলে ভবিষ্যতে ভালো থাকবেন।

মীনPisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >

মায়েরা তাঁদের খুব ছোট্ট শিশুদের নানা অর্থহীন শব্দ দিয়ে আদর করেন, যেমন তাত্তাপুতু, জজম-জজম ইত্যাদি। এগুলোর অর্থ না থাকলেও মূল্য অসীম। প্রিয় মীন, এ সপ্তাহে যদি এ ধরনের শব্দ কানে আসে তাহলে হাসবেন না, বরং খুশি হবেন।