আপনার লুমিয়া ফোন উইন্ডোজ ১০ পাবে তো?

যে লুমিয়া ফোনগুলোতে শুরুতেই উইন্ডোজ ১০ মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) হালনাগাদ করে নেওয়া যাবে তার একটি তালিকা প্রকাশ করেছে মাইক্রোসফট। শিগগিরই উইন্ডোজ ফোনে নতুন ওএস হালনাগাদ দিতে শুরু করবে প্রতিষ্ঠানটি। আপনার লুমিয়া ফোনটি মাইক্রোসফটের নতুন ওএস হালনাগাদের তালিকায় পড়েছে কি না তা মিলিয়ে নিতে পারেন।
প্রসঙ্গত, ২৯ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ৭ ও এর পরবর্তী সংস্করণের পিসির জন্য বিনা মূল্যে উইন্ডোজ ১০ হালনাগাদ করার সুবিধা দিতে শুরু করেছে মাইক্রোসফট।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, শুরুতে যে লুমিয়া ফোনগুলোতে উইন্ডোজ ১০ মোবাইল আসবে তার মধ্যে রয়েছে লুমিয়া ৪৩০, ৪৩৫, ৫৩২, ৫৩৫, ৫৪০, ৬৪০, ৬৪০ এক্সএল, ৭৩৫, ৮৩০ ও লুমিয়া ৯৩০।
নতুন উইন্ডোজের সঙ্গে নতুন অ্যাকশন সেন্টার ও এজ ব্রাউজার থাকবে।
প্রথম ব্যাচ হিসেবে ১০টি মডেলে ওএস হালনাগাদ দেওয়ার পরে অন্য মডেলগুলোর কথা চিন্তা করবে মাইক্রোসফট।