আফসোস করার কিছু নেই
কলেজের গেটে প্রচন্ড ভীড়। পুলিশ ভাইয়েরা চেক করে ভিতরে নিচ্ছেন। কিছু ছেলেকে আটকে দিচ্ছে। তাদের অপরাধ কী? হ্যাঁ তাদের অপরাধ তো আছেই। অপরাধ হচ্ছে তারা অনার্সে পড়ে।হ্যাঁ। পুলিশ তাদের বাধা তো দেবেই। আগেই তো কথা ছিল অনার্সে পড়লে অংশ নেওয়া যাবে না।মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের গেট। প্রতিদিন যে গেট দিয়ে শুধু মেয়েরা প্রবেশ করে, সেদিন সে গেট দিয়ে ছেলেমেয়ে উভয়েই প্রবেশ করছিল। ছেলেদের মনে বাড়তি কৌতূহল। দুরুদুরু বুক।‘প্রথম আলো গ্রামীণ ফোনকে ধন্যবাদ। তারা এমন আয়োজন না করলে কি মহিলা কলেজে জীবনেও ঢুকতে পারতাম।’ এমন মন্তব্য সদ্য কৈশোর উত্তীর্ণ একজন শিক্ষার্থীর। মন্তব্য কানে আসাতে ব্যাপক সাড়া পেতাম জটিল মন্তব্য। পরক্ষণেই আশঙ্কা হলো উৎসবে গ্যাঞ্জাম হবে না তো কোন!কয়েক হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর মুমিনুন্নিসা কলেজ ক্যাম্পাস। দর্শক সাড়িতে বসার চেয়ারের সংখ্যা ৫০০। অধিকাংশ চেয়ারই মেয়েরা দখল করে আছে। প্রচন্ড রোদ। প্রচন্ডয গরম। ছেলেদের কেউ কেউ প্রথম আলো মাদকের লিফলেট দিয়ে উত্তপ্ত সূর্য ঢাকার ব্যর্থ চেষ্টা করছে।মঞ্চের বাম পাশে শবেজ বিল্ডিং। দুএকটি মাঝারি ছায়া দেওয়া গাছ। বসার জায়গা না পেয়ে মেয়েরো সেদিকেই যাচ্ছিল।যাওয়ার সময় বরাবরই বাধা পাচ্ছিল তারা। ‘ওদিকে যাবে না। ওদিকে মেয়েদের হোস্টেল।’মহা মুসকিল হলো মেয়েদের। বসার জায়গা নেই। ঘোরার জায়গাও সীমিত। এরা বিরক্তি হলেই ক্ষিপ্ত হবে। আর ক্ষিপ্ত হলেই আমার ইতিপূর্বের আশঙ্কা প্রমাণ করতে পারে! আমার সুযোগ হয়েছিল মঞ্চে উঠার। বললাম, ময়মনসিংহের ছেলেরা যে এত ভালো আমার জানা ছিল না।ব্যাপক করতালি।বললাম, ময়মনসিংহের মেয়েরা যে এত স্বার্থপর আমার জানা ছিল না। মেয়েদের মধ্যে হৈচৈ পড়ে গেল। আর ছেলেরা তাদের আগের করতালিকে অতিক্রম করে গেল।ছেলেরা বসার জায়গা পায়নি। রোদে দাঁড়িয়ে আছে। কোনো মেয়েকে দেখলাম না ছেলে শিক্ষার্থীকে ডেকে এনে বসতে দিল। ডেকে আনলেই কি মেয়েরা বসত? বসত না। কারণ বোনদের দাঁড় করিয়ে রেখে ভাইয়েরা কি বসতে পারে। পারে না।আবার করতালি। এবারও তারা পূর্বের করতালির রেকর্ডঙ ভঙ্গ করল। অডিয়েন্স ঠান্ডা। এই ফাঁকে মাদককে না, ইন্টারনেট হ্যাঁ এবং ইভটিজিংকে না বলালাম। গলা ফাটিয়ে তারা না আর হ্যাঁ বলব।ইন্টারনেট উৎসবটা কি আমার কোনো ধারণা ছিল না। ভাবতেও পারছিলাম না কী হবে। উৎসবে এসে আই জিনিয়াস প্রতিযোগিতা দেখে ইন্টারনেট সম্পর্কে আবার দারুণ উৎসাহ তৈরি হয়েছে। এমন মন্তব্য করল উৎসসে আসা আদিত্য সাহা।নাহিদ নামের একজন শিক্ষার্থী বলল, ইন্টারনেট নিয়ে প্রতিযোগিতা হতে পারে উৎসব হতে পারে ভাবিনি। ভেবেছিলাম কাঠখোট্টা কিছু হবে। কিন্তু এসে মনে হচ্ছে এতো আমারই প্রাণের অনুষ্ঠান।শাহী সুলতানার মন্তব্য এমন, ইন্টারনেট নিয়ে যাদের কোনো ধারণা ছিল না তাদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। আর আমার মধ্যে আগ্রহটা বেড়েছে।’ ইন্টারনেট উৎসব এই আগ্রহটাই সারা দেশে ঢেউয়ের মতো ছড়িয়ে দিতে পেরেছে। এখানেই ইন্টারনেট উৎসবের জয়। পঞ্চার্ধ্ব একজন শিক্ষক আফসোস করলেন এ যুগে জন্ম হলেই ভালো হতো। অনেক কিছু জানতে পারতাম। সহকর্মী আরেক শিক্ষক মন্তব্য করলেন আফসোস করার কিছু নেই। ইন্টারনেট ব্যবহার করলেই তুমি এ যুগের হতো পারে।সফলভাবে অনুষ্ঠান শেষ হলো। শুরুতে একটু আশঙ্কার কথা বলেছিলাম। কৌশলে ছেলেদেরকে খুশি করার জন্য কিছু কথাও বলেছিলাম। অনুষ্ঠানের পুরোটা দেখে মনে হলো আমার আশঙ্কা ভুল ছিল।