আফ্রিকায় উইন্ডোজ ফোন আনছে হুয়াউয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার বিভিন্ন দেশে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর সাশ্রয়ী স্মার্টফোন আনছে চীনের হুয়াউয়ে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।৫ ফেব্রুয়ারি উইন্ডোজনির্ভর সাশ্রয়ী স্মার্টফোন আফ্রিকার বাজারে আনার ঘোষণা দিয়েছে হুয়াউয়ে। এ স্মার্টফোনটিতে আফ্রিকা অঞ্চলের জন্যই বিশেষায়িত উইন্ডোজ অ্যাপ্লিকেশন থাকবে।স্মার্টফোনের পাশাপাশি কেনিয়ার রিফট ভ্যালিতে সাশ্রয়ী ওয়্যারলেস ব্রডব্যান্ড সংযোগেরও পরিকল্পনা করেছে চীনের হুয়াউয়ে। এতে স্থানীয় বিভিন্ন উইন্ডোজ অ্যাপ্লিকেশন তৈরি করা যাবে। এ প্রকল্পে হুয়াউয়ের সহযোগী মাইক্রোসফট।মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের পরিচালক গুস্তাভ ফুকস জানিয়েছেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে আফ্রিকার মানুষদের সাধ্যের নাগালে উইন্ডোজ ফোন এনে দেওয়া।প্রাথমিকভাবে মিশর, নাইজেরিয়া, কেনিয়া, আইভরি কোস্ট. অ্যাংগোলা. মরক্কো ও দক্ষিণ আফ্রিকার বাজারে ছাড়া হবে উইন্ডোজ ফোনের সাশ্রয়ী সংস্করণ।