আবহাওয়াবান্ধব নিরাপত্তা ক্যামেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবহাওয়া-বান্ধব প্রযুক্তির নিরাপত্তা ক্যামেরা বাজারে এসেছে। একটি, দুটি বা তিনটি ক্যামেরার একক সেবা আছে এতে। আরও আছে কমপ্যাক সলিউশনের একসঙ্গে চারটি বা আটটি সিসি ক্যামেরা ও ভিডিও রেকর্ডার বক্সপ্রযুক্তি এবং রিমোটসহ নানা সুবিধা।এতে ধারণ করা ছবি খুব সহজে আইপ্যাড, আইফোনে বা সরাসরি অনলাইনে দেখা যায়। অন্ধকারেও স্পষ্ট ছবি ধারণ করতে পারে এটি। ৫০০ গিগাবাইট ধারণক্ষমতায় ভিডিও দুই থেকে তিন মাস পর্যন্ত রেকর্ড রাখা যাবে। এটি বাজারজাত করছে রিশিত কম্পিউটার্স।—বিজ্ঞপ্তি