আবহাওয়ার তথ্য পাওয়ার সহজ উপায়
আমরা প্রতিনিয়ত মুখোমুখি হই পরিবেশের বিভিন্ন পরিবর্তন ও প্রভাবের সঙ্গে। আর তা গভীরভাবে প্রভাব ফেলছে আমাদের দৈনন্দিন জীবনে, পরিবর্তন ঘটছে জীবনের গতিরও। দিন দিন আবহাওয়া যেন আমাদের সামনে উপস্থিত হচ্ছে নিত্যনতুন রূপ নিয়ে। ঘরে বসে খুব সহজ উপায়ে আবহাওয়া সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে ও প্রতিদিনের অনুভূতি এবং মত প্রকাশের সুযোগ নিয়ে যাত্রা শুরু হয়েছে নতুন একটি ওয়েবসাইট।এই ওয়েবসাইটটির মাধ্যমে জানা যাবে, দেশের সাতটি বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলার প্রতিদিনের আবহাওয়ার খবর। সেই সঙ্গে নিজ এলাকা নির্বাচন করে সেখানকার এ মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি এবং এ সম্পর্কে অন্যদের বাস্তব অনুভূতির কথাও জানা যাবে। জানা গেছে, ওয়েবসাইটটি ব্যবহারের জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। প্রচলিত যেকোনো অ্যাকাউন্ট (ফেসবুক, গুগল, ইয়াহু, হটমেইল, এওএল, টুইটার) দিয়ে তথ্যসেবার পাশাপাশি সবাই এই ওয়েবসাইটে মতামত জানাতে পারেন।আবহাওয়া-বিষয়ক এই ওয়েবসাইটটি হচ্ছে: www.ajkerweather.com।