আবাবিল বাজারজাত করবে থাকরাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সফটওয়্যার আবাবিল বাজারজাত করবে থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেড (টিআইএসএল)। সম্প্রতি এ ব্যাপারে থাকরাল ও আবাবিলের নির্মাতা মিলেনিয়াম ইনফরমেশন সলিউশনের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। টিআইএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজামান মজুমদার বীর প্রতীক এবং মিলেনিয়ামের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ হোসেইন তাঁদের চুক্তিপত্রে সই করেন। অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, দি সিটি ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এখন আবাবিল সফটওয়্যারটি ব্যবহার করছে।