আবার সিসকোর চ্যানেল পার্টনার কম্পিউটার সোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেটওয়ার্ক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সিসকো চ্যানেল প্রোগ্রামে পঞ্চমবারের মতো ‘প্রিমিয়ার পার্টনার’ সনদ পেয়েছে কম্পিউটার সোর্স লিমিটেড।
সিসকোর জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এডিসন এফ পেরেস স্বাক্ষরিত এ সম্মাননা স্মারক অনুযায়ী বাংলাদেশে সিসকো নেটওয়ার্কিং সল্যুশন সেবা প্রদানের স্বীকৃতি আরও এক বছরের জন্য বর্ধিত করা হয়।
ফলে আগামী বছরের আগস্ট পর্যন্ত সিসকো ডেটা সেন্টার, ভয়েস ও ভিডিও, নেটওয়ার্কিং সল্যুশন সেবা দেবে প্রতিষ্ঠানটি।
২০১০ সালে সিসকোর প্রিমিয়ার পার্টনার হয়েছিল কম্পিউটার সোর্স লিমিটেড। —বিজ্ঞপ্তি