আবারও সনি!
স্মার্ট ফোনের বাজারে ‘সনি এরিকসন’ ব্র্যান্ড নামটি আর থাকছে না। সনির ‘এরিকসন’ ছেঁটে ফেলে ব্র্যান্ডটিকে নতুন নামে বাজারে আনছে জাপানি ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান সনি করপোরেশন। ‘সনি এরিকসন’ নামটির বদলে ‘সনি মোবাইল কমিউনিকেশনস’ নাম রাখছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রযুক্তি বিষয়কওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য দিয়েছে।এ প্রসঙ্গে সনি কর্তৃপক্ষ জানিয়েছে, নিজস্ব ব্র্যান্ডের ফোন, ট্যাবলেট, টিভির সঙ্গে মোবাইল ফোনের ব্যবসা আরও বাড়াতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। মোবাইল ফোনের ব্যবসা সনির ইলেকট্রনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ।’ এক দশক আগে জাপানি ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান সনি ও সুইডেনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এরিকসন মিলে ‘সনি এরিকসন’ ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছিল। এ বছরের ১৫ ফেব্রুয়ারি সনি এরিকসন ব্র্যান্ডটিকে কিনে নিয়েছে সনি কর্পোরেশন। সনি একক মালিকানায় আসার পর ‘এরিকসন’ নামটি ছাঁটাই করে সনির নিজস্ব ব্র্যান্ড নামেই পণ্য আনার ঘোষণ দিয়ে এর ফলে সুইডেনের হ্যান্ডসেট নির্মাতা এরিকসনের সঙ্গে সনির ১০ বছরের যৌথ চুক্তির সমাপ্তি ঘটল। জনপ্রিয়তার বিচারে ‘সনি এরিকসন’ ব্র্যান্ডটি বাজারে মাঝারি মানের ছিল। শুরুতে সনি এরিকসনের তৈরি ‘ওয়াকম্যান’ মোবাইল ফোনগুলো বাজারে জনপ্রিয় হয়। পরবর্তীতে সনি এরিকসনের ‘সাইবার-শট’ মডেলের মোবাইল ফোনও জনপ্রিয় হয়। তবে ২০০৭ সালের পর থেকেই অ্যাপলের তৈরি আইফোন, নকিয়া ও স্যামসাংয়ের তৈরি স্মার্ট ফোনের চেয়ে বাজারে পিছিয়ে পড়তে শুরু করে এরিকসন ব্র্যান্ডের মোবাইল। এরপর সিমবিয়ান অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন তৈরি করে বাজারে ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও এ স্মার্ট ফোনগুলো বাজারে তেমন জনপ্রিয়তা পায়নি। ২০১১ সালে সনি এরিকসনের অ্যান্ড্রয়েডচালিত ‘এক্সপেরিয়া’ স্মার্ট ফোনটিও বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।