আবারও সিইও হতে চান মারিসা মেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিসা মেয়ার
মারিসা মেয়ার

টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভেরাইজন কমিউনিকেশনস ইয়াহুকে গত জুন মাসে অধিগ্রহণ করে নিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ান মারিসা মেয়ার। প্রায় একই সময়ে অ্যাপভিত্তিক ট্যাক্সিক্যাব সেবা উবারের সিইও ট্রাভিস কালানিকও পদত্যাগ করেন। এরপর জল্পনাকল্পনা শুরু হয়, কে হচ্ছেন পৃথিবীর এখন পর্যন্ত সবচেয়ে মূল্যবান স্টার্টআপ (উদ্যোগ) উবারের সিইও, তা নিয়ে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হচ্ছিল, উবারের সিইও পদের জন্য এগিয়ে আছেন মারিসা মেয়ার এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। এখনো পর্যন্ত পদটিতে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তবে এর মধ্যে মারিসা মেয়ার বলেছেন, তিনি সিইও হিসেবে কাজ করতে চান আবার। পূর্ণকালীন ভেঞ্চার ক্যাপিটালিস্ট হিসেবে নিয়মিত কাজ করার আগ্রহ নেই। তবে উবার কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কথা হয়নি।
মারিসা মেয়ার ২০১২ সালে গুগলের নির্বাহী পদ ছেড়ে ইয়াহুর সিইও পদে যোগ দেন। সিলিকন ভ্যালিতে এখনো তাঁর বেশ প্রভাব রয়েছে।
সিনেট