আবারও ‘ন্যানো ভ্যালেন্টাইন’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভ্যালেন্টাইনস ডে’ বা ভালোবাসার দিন উপলক্ষে ভালোবাসার মানুষকে খুশি করতে শুভেচ্ছা জানানো, উপহার দেওয়া থেকে শুরু করে ব্যতিক্রমী অনেক কিছুই করা হয়। ন্যানো প্রযুক্তি নিয়ে কাজ করেন এমন গবেষকেরাও কিন্তু এ ক্ষেত্রে পিছিয়ে নেই। তাঁরা ন্যানো-প্রযুক্তিতে বিশ্বের ক্ষুদ্রতম হার্ট সাইন বা ‘ন্যানো ভ্যালেনটাইন’ তৈরি করেছেন। যা কেবল ইলেকট্রন মাইক্রোস্কোপেই দেখা সম্ভব।ন্যানো ভ্যালেন্টাইন উদ্ভাবন করেছেন ইউনিভার্সিটি অব বার্মিংহামের ন্যানো স্কেল ফিজিকস রিসার্চ ল্যাবরেটরির গবেষকেরা। স্বর্ণ ও প্যালাডিয়াম অণু কার্বনের পাতলা ফিল্মের ওপর সাজিয়ে হূদয়ের এ প্রতিকৃতি তৈরি করেছেন তাঁরা। গবেষক দলটি ২০১০ সালে প্রথমবার ক্ষুদ্রতম এই প্রতিকৃতি তৈরিতে সফলতা পেয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো সাফল্য পেলেন তাঁরা। গবেষক দলের প্রধান গবেষক জিয়াও লি জানিয়েছেন, ক্ষুদ্রতম বা ন্যানো ভ্যালেন্টাইন তৈরির এ পদ্ধতি ন্যানো প্রযুক্তির বৈজ্ঞানিক যন্ত্রাংশ তৈরিতেও ব্যবহার করা যাবে। এটি বিশেষ করে কাজে লাগবে অপটিক্যাল ডিভাইস তৈরিতে।