আবেগ বাড়ছে জিমেইলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট ব্যবহারকারী মাত্রই ইমোটিকন বা আবেগ প্রকাশের চিহ্নগুলোর সঙ্গে পরিচিত। হাসি, কান্না, রাগ, বিরক্তি প্রকাশের জন্যই সবাই ইন্টারনেটে ‘ইমো’ ব্যবহার করেন। সম্প্রতি জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন এক হাজারেরও বেশি ইমোটিকন যুক্ত করছে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিমেইল ব্যবহারকারী ১৫৮ টি ইমোটিকন ব্যবহারের সুযোগ পেতেন। এ সংখ্যা বাড়িয়ে এক হাজার ২৮৭টিতে নিয়ে গেছে গুগল। এ ইমোটিকন ব্যবহারকারীদের কাছে ধাপে ধাপে পৌঁছাবে গুগল।