আবেগ বুঝতে সাহিত্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্যের পাঠকেরা অন্যের আবেগ সহজে বুঝতে পারেন। নতুন এক গবেষণার ভিত্তিতে মার্কিন মনোবিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। স্মিথসোনিয়ান ম্যাগাজিন সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন গত বৃহস্পতিবার প্রকাশিত হয়। গল্প ও উপন্যাসের মতো সৃজনশীল সাহিত্যের পাঠকেরা অন্যের মনোভাব সহজে অনুভব করেন—এই অনুকল্পের ভিত্তিতে গবেষণা শুরু হয়। পরে স্বেচ্ছাসেবকদের দুটি দলের ওপর পরিচালিত জরিপে বিষয়টি প্রমাণিত হয়। অন্যের অনুভূতি উপলব্ধিতে তাঁদের সামর্থ্যের ওপর পাঁচটি পরীক্ষা নিয়ে দেখা যায়, সাহিত্যের পাঠকেরা নন-ফিকশনের পাঠকদের তুলনায় মানুষের অভিব্যক্তি ও অনুভূতি বেশি বুঝতে পেরেছেন। এএফপি।