আবেগ ভয়ংকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তোমার জন্য দুইটি চড়ুই
আমার জন্য একটা কাক
তবু নাহয় এই আকাশে
পাখিগুলো জ্যান্ত থাক!
তোমার জন্য পাতাবাহার
আমি নিলাম পালংশাক
তারপরেও শহরটা গায়—
একটুখানি সবুজ মাখ!
তোমার জন্য ‘সিকুরিটি’
সাইরেন, লাল বাতির ঝাঁক
আমার শুধু টংয়ের বাবুল
চা-অলাটা বেঁচে থাক!
কিন্তু বাবুল বাঁচল মরেই
এবার তিনিই ‘চান্দা’ পাক
চ্যারিটি ফান্ড রেডি আছে
বাঁচলে হাজার, মরলে লাখ!
...সঙ্গে রেডি ফটোগ্রাফার,
সিনটা খুবই আবেগভর!
ইতিহাসের সব ভুলে যাই—
‘আবেগও’ হয় ভয়ংকর!
বুকের আগুন নেভে না রে জল ঢালবার পর
যেই আগুনে পোড়ে যত বাবুল মাতুব্বর!