প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকি নিয়ে ব্যর্থ হলে শিম্পাঞ্জি ও সমগোত্রীয় প্রাণীরা অনেকটা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখায়। কারণ, বুনো স্বভাবের বাইরেও এসব প্রাণীর মধ্যে ভিন্ন কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। শিম্পাঞ্জিগুলোকে সিদ্ধান্ত গ্রহণের উপযোগী একটি বিশেষ খেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এতে বিজয়ী ও পরাজিতদের জন্য বরাদ্দ ছিল যথাক্রমে কলা ও শসার টুকরো। কাঙ্ক্ষিত কলা না পেয়ে কয়েকটি শিম্পাঞ্জি প্রচণ্ড মেজাজি প্রতিক্রিয়া দেখিয়ে হতাশা প্রকাশ করে। কঙ্গো প্রজাতন্ত্রের ২৩টি শিম্পাঞ্জি ও ১৫টি বনোবো এই গবেষণায় অংশ নেয়। শীর্ষ গবেষক আলেক্সান্দ্রা রোসাতি বলেন, শিম্পাঞ্জিগুলোর কয়েকটির প্রতিক্রিয়া ছিল অনেকটা আবেগপ্রবণ। বিবিসি।