আম রস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলেন কী, এটুকুন ছোট ছোট সাইজের আমের দাম ২০ টাকা!
হুম্, নিতে পারেন। আমগুলা দেখতে ছোট হইলেও আঁটিগুলা কিন্তু বেশ বড়!

অনিরাপদ কৌতুক
এক দুষ্ট লোক গেল নেতার কাছে। করুণ স্বরে বলল, ‘বস, আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।’ নেতা বললেন, ‘তোমার জীবনের নিরাপত্তার দায়িত্ব আমার।’
কদিন পরের কথা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তখন খুব ভালো নয়। সে সময় এক সমাবেশে বক্তৃতা করছেন সেই নেতা। সামনে দাঁড়িয়ে থাকা জনগণ তাঁকে জিজ্ঞেস করল, ‘নেতা, আমাদের জীবনের নিরাপত্তা কে দেবে?’ নেতা তাচ্ছিল্যের সঙ্গে বললেন, ‘সবার বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের না!’