প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওষুধ
হোক পুঠিয়া, মিঠাপুকুর,
সাতক্ষীরা বা চাঁপাই
বেশির ভাগই ওষুধ দেওয়া
আম বাজারে যা পাই!
আম-রাজ্য
রাজশাহী তো আম-রাজ্য
ফলের রাজার সাম্রাজ্য!
হামটি-ডামটি
এক যে ছিল হামটি এবং
এক যে ছিল ডামটি
দুষ্টুমি সব থামিয়ে দিল
যেই পেয়েছে আমটি!
ইনবক্স
ভাইজান করেছেন ইনবক্স
আম নাকি পাঠালেন তিন বক্স!
সুস্থতা
আঙুর-আপেল খাও কি শুধু?
খাও না লিচু? আমও না?
খোদা তোমায় সুস্থতা দিক
এটাই করি কামনা!
নাশতা
খায় না এখন
সকাল-বিকাল ডিম সাগর
নাশতাতে তার
এখন থাকে হিমসাগর!