আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাম চিহ্ন  অংশ-১০
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
২৫.
আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম আবাক হলাম পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ পদ্মার তাজা ইলিশের মতোই তেমনি সাদা আঁশ লাল ঠোঁট আমরা একটা মাটির ইলিশও কিনলাম।
উত্তর: আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম। আবাক হলাম, পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ। পদ্মার তাজা ইলিশের মতোই। তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা একটা মাটির ইলিশও কিনলাম।
২৬.
আমরা ছিলাম চার জন আমি মামাতো বোন বৃষ্টি সোহানা আর ছোটভাই তাজিন মেলা বসে সকালে আমরা একটু দেরি করেই গেলাম মামা বেশ মজার মানুষ কাঁধে ঝোলানো একটা ব্যাগ তাতে থাকে ছবি আঁকার নানা জিনিস থাকে একটা বাঁশি।
উত্তর: আমরা ছিলাম চার জন—আমি, মামাতো বোন বৃষ্টি, সোহানা আর ছোটভাই তাজিন। মেলা বসে সকালে। আমরা একটু দেরি করেই গেলাম। মামা বেশ মজার মানুষ। কাঁধে ঝোলানো একটা ব্যাগ। তাতে থাকে ছবি আঁকার নানা জিনিস, থাকে একটা বাঁশি।

২৭.
মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না দরকার পরিষ্কার এঁটেল মাটি এ ধরনের মাটি বেশ আঠালো দো আঁশ মাটি তেমন আঠালো নয় আর বেলে মাটি তো ঝরঝরে তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয় এর জন্য অনেক যত্ন আর শ্রম দরকার।
উত্তর: মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না। দরকার পরিষ্কার এঁটেল মাটি। এ ধরনের মাটি বেশ আঠালো। দো-আঁশ মাটি তেমন আঠালো নয়, আর বেলে মাটি তো ঝরঝরে—তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয়। এর জন্য অনেক যত্ন আর শ্রম দরকার।

সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল