বিরাম চিহ্ন অংশ-২
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুর্নলিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
৩.
আমরা যারা এই দেশে বাস করি তাদের সবার গৌরব কোনো দেশে যদি নানা ধরনের নানা জাতির মানুষ থাকে তখন সে দেশের সুখ্যাতি হয় আমরা নানা জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি এতেই আমাদের আনন্দ ধর্মের কথাই ভাবা যাক আমাদের দেশে হিন্দু আছে মুসলমান আছে বৌদ্ধ আছে খ্রিষ্টান রয়েছে এমনকি অল্পসংখ্যক জৈন ধর্মের মানুষও আছে এত বৈচিত্র্য খুব কম দেশেই থাকে।
উত্তর: আমরা যারা এই দেশে বাস করি, তাদের সবার গৌরব। কোনো দেশে যদি নানা ধরনের নানা জাতির মানুষ থাকে, তখন সে দেশের সুখ্যাতি হয়। আমরা নানা জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি, এতেই আমাদের আনন্দ। ধর্মের কথাই ভাবা যাক। আমাদের দেশে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিষ্টান রয়েছে, এমনকি অল্পসংখ্যক জৈন ধর্মের মানুষও আছে। এত বৈচিত্র্য খুব কম দেশেই থাকে।
সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল