
‘আমি দুর্নীতিমুক্ত ও দারিদ্র্যমুক্ত এমন একটি বিশ্ব চাই, যেখানে সবার মতামত গ্রহণযোগ্য হবে এবং সব মানুষের সাহায্যে আমরা একটি সবুজ, টেকসই পৃথিবী গড়ে তুলতে চাই’, নিজের প্রত্যাশিত পৃথিবী সম্পর্কে এমনটিই আশা করেন জাতিসংঘ স্বেচ্ছাসেবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন শাকিলা। এই শিক্ষার্থীর মতো বাংলাদেশের হাজারো তরুণ-তরুণী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার পরবর্তী কর্মসূিচ নিয়ে এমন স্বপ্ন দেখেন।
মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) বা সহস্রাব্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০১৫-এর পরবর্তী কর্মসূিচসমূহ নিয়ে তরুণ প্রজন্মের ভাবনাগুলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিধ্বনিত করার লক্ষ্যে জাতিসংঘ ও এর সহযোগী সংগঠনগুলো মিলে বিশ্বে তরুণদের মধ্যে ‘আমার বিশ্ব’ শিরোনামে একটি জরিপ পরিচালনা করছে।
৫-১১ মে বিশ্বব্যাপী প্রায় পাঁচ লাখেরও বেশি ভোট সংগ্রহের জন্য ‘দ্য গ্লোবাল অ্যাকশন অব উইক’ কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মধ্যে ৭ মে বাংলাদেশে জাতিসংঘ স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণদের অংশগ্রহণে একটি জরিপ পরিচালিত হয়। ইউনাইটেড নেশনস ভলান্টিয়ার্স (ইউএনভি) এবং বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগ ক্যাম্পাসে একটি দিনব্যাপী জরিপ কার্যক্রম পরিচালনা করে। জাতিসংঘের উদ্দেশ্য হলো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা যেন মানুষের কল্যাণে পরিচালিত হয়, তা যেন শুধু একদল প্রবীণ কর্তৃক আমাদের ভবিষ্যৎ নির্ধারণ না হয়, বরং সমগ্র বিশ্বের মানুষ কর্তৃক নির্ধারিত হয়।
২০১৫-পরবর্তী আলোচ্যসূিচ জাতীয় পর্যায়ে বাংলাদেশকে এমডিজির ওপর মনোযোগ ও প্রতিফলন ঘটানোর সুযোগ করে দিয়েছে। এই জিরপ তরুণদের এমন একটি অবস্থান তৈরি করে দিয়েছে, যেখান থেকে তারা উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ ও বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তার প্রাসঙ্গিকতা বজায় রাখতে অবদান রাখতে পারছে।
‘আমার বিশ্ব’ জরিপে আলোচ্য ১৬টি বিষয়ের মধ্যে প্রধান ছয়টি বিষয় নির্ধারণ করতে বলা হয়েছিল, যা তাদের জীবনকে প্রভাবিত করবে। এই ১৬টি বিষয় দরিদ্র জনগোষ্ঠীর ওপর চলমান গবেষণা এবং মতামতকে অধিক গুরুত্ব প্রদান করে তৈরি করা হচ্ছে। যার ফলে এই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার স্থায়িত্ব, জোর, নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও স্বচ্ছতা বজায় থাকছে। পুরো কর্মসূিচটি পরিচালনা করেন ইউএনভি কর্মকর্তা নরিন স্যান্ড ও তানিয়া হক। নরিন স্যান্ড জানালেন, ‘এই বিপুল পরিমাণ তরুণ স্বেচ্ছাসেবকের সঙ্গে কাজ করতে পেরে আমি অভিভূত, ২০১৫-পরবর্তী আলোচ্যসূিচ একটি মহৎ ও অর্থপূর্ণ সংযোজন৷ এই জরিপে সংগৃহীত মতামত জনগণের প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেয়।’
স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিভাগের শিক্ষার্থীরা, ‘প্রথম সূর্য’ এবং ‘জেগে উঠি ফাউন্ডেশন’-এর অনেক শিক্ষার্থী জরিপটি পরিচালনা করতে সাহায্য করেন। ইউএন স্বেচ্ছাসেবক অরূপ বড়ুয়া কাজ করেছেন ইউএন ওমেন-এর ‘বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ’ প্রকল্পের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক হিসেবে৷ তিমি জানালেন, ‘বিভিন্ন বয়স, শ্রেণির প্রায় দুই হাজার ৫০০ শিক্ষার্থী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।’ এতে বায়েজিদ খান, মাহতাব আহমেদ, ফাহাদ, মাসুমসহ আরও অনেকজন তরুণ স্বেচ্ছাসেবক কাজ করেন।
জরিপের ফলাফল প্রথমে ২০১৫-পরবর্তী কমিটির উচ্চ পর্যায়ের সেক্রেটারি জেনারেলদের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশের জন্য তাদের মনরভিয়া, বালি ও নিউইয়র্ক মিটিংয়ের আগেই উপস্থাপন করা হবে। ওই প্রতিবেদনটি বৈশ্বিক নেতাদের কাছে পাঠানো হবে তাদের ২০১৫-পরবর্তী আলোচ্যসূিচ তৈরি করার জন্য।