আমাজন কিন্ডল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিক বই পড়ার জনপ্রিয় যন্ত্র আমাজন কিন্ডলের সুবিধা পাওয়া যাবে এই অ্যাপে। বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদির অনলাইন সংস্করণ পড়া যায় এই অ্যাপের মাধ্যমে। কিন্ডল স্টোর থেকে বই ছাড়াও দ্য ইকোনমিস্ট, রিডার্স ডাইজেস্ট-এর মতো জনপ্রিয় ম্যাগাজিন, সংবাদমাধ্যমের খবর, ছবিও পাওয়া যাবে।
চাইলে ই-বুক কেনাও যাবে। অভিধান, গুগল ও উইকিপিডিয়া রয়েছে এতে।

নিজের কেনা ই-বইগুলোকে সহজেই এটি দিয়ে পড়া যাবে। পছন্দমতো নিজের লাইব্রেরি তৈরি করা যাবে এবং ই-বই পড়া যাবে।
বই কেনার ক্ষেত্রে নির্দিষ্ট দেশের গ্রাহকেরাই বর্তমানে বই কিনতে পারবেন।
এই অ্যাপ বিনা মূল্যে ব্যবহার করা যায়। নির্মাতা: আমাজন মোবাইল
এলএলসি নামানোর ঠিকানা: অ্যান্ড্রয়েড : http://goo.gl/FGHAlZ